ডেস্ক নিউজ
চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবদুল মান্নান ওরফে ডুবাই মান্নানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চরণদ্বীপ ফকিরাখালী বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মতিন। গ্রেফতার আবদুল মান্নান পূর্ব চরণদ্বীপ এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ২০০৩ সালে অস্ত্র আইনে দায়ের করা একটি মামলায় আদালত আবদুল মান্নানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। ২০২২ সালে মামলাটির রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
মন্তব্য করুন