১৫ অক্টোবর ২০২৬, ৬:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্যাংকক থেকে ঢাকায় মাদক চোরাচালান, ৪ কেজি কুশসহ গ্রেফতার ভারতীয় নাগরিক

ডেস্ক নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কেজি ২৮০ গ্রাম ভয়াবহ মাদক কুশসহ ভারতীয় এক নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

ডিএনসি জানায়, গ্রেফতার ওই ভারতীয় ওই নাগরিক বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন সাধারণ কুলি। একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র ভারতের নিম্নআয়ের মানুষদের ‘ভিসা ফ্রি’ সুবিধার সুযোগ নিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর তাদের মাধ্যমে বিভিন্ন পণ্যের আড়ালে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে চালান করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক মো. রাজিউর রহমান এ তথ্য জানান।গ্রেফতার ভারতীয় নাগরিক অভিজিৎ দাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ৪ কেজি ২৮০ গ্রাম কুশ ও ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়।

মো. রাজিউর রহমান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রিন চ্যানেলে অবস্থান নেয়। এ সময় ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের (ফ্লাইট নং- TG321) একটি ফ্লাইটে আসা ভারতীয় নাগরিক অভিজিৎ দাসকে (৪০) সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরবর্তীতে তার ট্রাভেল ট্রলি তল্লাশি করে কাপড়ের নিচে সুকৌশলে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

​গ্রেফতার আসামির জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, অভিজিৎ দাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তিনি মূলত বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন সাধারণ কুলি।

এই কর্মকর্তা বলেন, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় মাদক চোরাচালান চক্র ভারতের নিম্নআয়ের মানুষদের ‘ভিসা ফ্রি’ সুবিধার সুযোগ নিয়ে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর তাদের মাধ্যমে বিভিন্ন পণ্যের (ভারতীয় শাড়ি) আড়ালে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে চালান করা হয়। এই চক্রটি বাংলাদেশে কুশের এক নতুন বাজার তৈরির অপচেষ্টা চালিয়ে আসছে।

See also  ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

মূল পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে ২-৩ দিন অবস্থান করে মাদকের কিছু অংশ হস্তান্তর শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ফেরার পরিকল্পনা ছিল তার।​গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

২

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

৩

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

৪

লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

৫

সৌদি আরবকে ‘যেমন কুকুর তেমন মুগুর’ দেওয়ার হুঁশিয়ারি

৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃ ত্যু

৭

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

৮

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, সবচেয়ে বেশি মিরপুরে

৯

পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগ, যুবককে আটক করে পিটিয়ে হত্যা

১০

উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

১১

সিনিয়র সচিব হলেন দুই কর্মকর্তা

১২

৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন

১৩

এআই কাজ স্বয়ংক্রিয় করতে পারে জবাবদিহি নয়: খলিলুর রহমান

১৪

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোরিকশাচালক আহত

১৫

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

১৬

ব্যাংকক থেকে ঢাকায় মাদক চোরাচালান, ৪ কেজি কুশসহ গ্রেফতার ভারতীয় নাগরিক

১৭

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী

১৮

আবারো অবিশ্বাস্য কামব্যাক, রিয়ালের নাটকীয় জয়

১৯

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

২০