৬ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

মো:ফেরদৌস ওয়াহিদ সবুজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার ৯ নম্বর সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া বটতলী বাজারসংলগ্ন সেন্টার মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—মো. নুরনবী (৩২), পিতা হুসেন আলী এবং মো. সজিব হোসেন (২৬), পিতা রমিজ উদ্দিন। তারা সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকার বাসিন্দা।
বীরগঞ্জ থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চৌপুকুরিয়া বটতলী বাজারের পাশে সেন্টার মাঠ এলাকায় স্থানীয় লোকজন ওই দুই যুবককে আটক করে পুলিশে খবর দেন। পরে রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নুরনবীর প্যান্টের পকেট থেকে ৪৫ পিস এবং সজিব হোসেনের প্যান্টের পকেট থেকে ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ৫০ পিস ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় মামলা নম্বর-৯ দায়ের করা হয়েছে। মামলায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
Facebook Comments Box
See also  পাথরঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর

কালীর বাজার ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন আলহাজ্ব ফয়েজ আহমেদ মুন্সী

কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৫৬

‘মেড ইন বাংলাদেশ’কে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার আহ্বান ঢাকার ডিসির

অভিযোগ থেকে দায়মুক্তি পেতে জামায়াত জোটে জোগ দেন আসিফ মাহমুদ: রাশেদ খান

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘একটি দল ধর্মের নামে রাজনীতি করে জান্নাতের টিকিট বিক্রি করে – রুহুল কবীর রিজভী’

কুমিল্লায় পূর্ব বিরোধের জেরে যুবলীগ নেতা’কে কুপিয়ে হত্যা

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

১০

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

১১

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

১২

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

১৩

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

১৪

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

১৫

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

১৬

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

১৭

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১৯

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

২০