১৪ অক্টোবর ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তিন বছরে ৫ থেকে ৬ লাখ বেকারের কর্মসংস্থানের আশা প্রতিমন্ত্রীর

ডেস্ক নিউজ

আগামী তিন বছরের মধ্যে ৫ থেকে ৬ লাখ বেকার যুবকের কর্মসংস্থান নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এজন্য ফ্রিল্যান্সিং, কেয়ারগিভার, মোবাইল সার্ভিসিং ও ড্রাইভিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেশে শিক্ষিত যুবকের সংখ্যা এবং তাদের মধ্যে কতজন বেকার, এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে কি না এবং বেকার যুবকদের কর্মসংস্থানে কী পরিকল্পনা রয়েছে, এমন প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, ‘আসলে প্রকৃত সংখ্যাটা বলাটা এই মুহূর্তে কঠিন। কিন্তু, আমরা যেটা চাচ্ছি যে আমাদের বর্তমান সরকারের যেটা প্রধান দায়িত্ব, যেটি নিয়ে আমাদের নির্বাচনি ইশতেহারেও আমাদের একটি কমিটমেন্ট ছিল, সেটা হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘আমার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে আমরা বেশকিছু প্রকল্প হাতে নিয়েছি। আপনারা সবাই জানেন যে আমরা ফ্রিল্যান্সিং করাচ্ছি। আমাদের তিন মাসব্যাপী এই যুবক ও যুবনারীদের প্রশিক্ষণের মাধ্যমে তারা ঘরে বসেই যেন নিজেদের স্বাবলম্বী করতে পারেন, এআই প্রযুক্তির মাধ্যমে যেন তারা ফ্রিল্যান্সিং করতে পারেন, এআই প্রযুক্তির মাধ্যমে যেন তারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পাশাপাশি আমাদের একটি আর্ন প্রজেক্ট রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট। সেই প্রজেক্টে আমাদের প্রায় ৯ লাখ যুবক ও যুবনারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। যুবক ও যুবনারীদের প্রশিক্ষণের এই কার্যক্রম আমাদের প্রায় ২৫০টি উপজেলায় খুব তাড়াতাড়ি শুরু হবে।’

তিনি জানান, বিশ্বব্যাংকের প্রকল্পে ন্যূনতম ৬০ শতাংশ কর্মসংস্থানের লক্ষ্য থাকলেও মন্ত্রণালয় প্রশিক্ষণার্থীদের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করতে চায়। এজন্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।আমিনুল হক বলেন, ‘আগামী তিন বছরের ভিতরে আমরা আশা করছি, যদি ৬০ শতাংশও ধরি, তাও প্রায় সাড়ে ৫ থেকে ৬ লাখ লোকের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারব।’

See also  ৩৫ লাখ টাকার মাছ মরে শেষ, দায় নেবে কে?

বেকার যুবকদের কর্মসংস্থানে আরও কয়েকটি প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এভাবে আমাদের আরও বেশকিছু ঢাকা মহানগরীসহ এবং আমাদের কেয়ারগিভার, মোবাইল সার্ভিসিং, ড্রাইভিংয়ের বেশকিছু প্রকল্প আমাদের হাতে রয়েছে। আমরা এগুলো যদি পর্যায়ক্রমে বাস্তবায়ন করতে পারি, আমাদের সরকারের যে মূল লক্ষ্য, আমি মনে করি যে আমাদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের বর্তমান সরকারের এবং আমাদের যে বেকার যুবক যারা রয়েছেন, তাদের আমরা একটি বৃহৎ একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারব ইনশাআল্লাহ।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে মনিরুল হক চৌধুরী এমপিকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা

১

শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

২

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৩

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৫

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

৬

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৭

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

৮

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৯

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

১০

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

১১

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

১২

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

১৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৪

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

১৫

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৮

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

২০