১১ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত

ডেস্ক নিউজ

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে পাঁচ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১১ অক্টোবর) হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

২০২৫ সালের ২৬ জানুয়ারি রাজধানী থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ২৭ জানুয়ারি মিরপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর একই বছরের ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় দায়ের করা মো. হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অন্যদিকে, আসামিপক্ষ রিমান্ডের আবেদন নাকচ করে তাঁর জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার মধ্যে পাঁচটিতে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন এনামুর রহমান। শুনানি শেষে হাইকোর্ট তাঁকে পাঁচ মামলায় জামিন দেন।পরে হাইকোর্টের দেওয়া ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার চেম্বার আদালত জামিন স্থগিতের আদেশ দেন।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর রহমান। তবে ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে পরাজিত হন তিনি।

Facebook Comments Box
See also  সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরসহ রাতের হামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০