৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

ডেস্ক নিউজ

বিচারপ্রাপ্যতা নিশ্চিতকরণ ও আইনি সেবা সম্প্রসারণ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক ও ৬ জন আইনজীবীসহ ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ থেকে ১৪ নভেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলে বিচারক, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রয়েছেন।

জাপানগামী প্রতিনিধি দলে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা, হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক এবং আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান।

এ ছাড়া রয়েছেন বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।

প্রতিনিধি দলের আইনজীবীদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।

প্রশিক্ষণ ও ভ্রমণের পুরো সময়কে অংশগ্রহণকারীদের কর্মকালীন সময় বা অন ডিউটি হিসেবে গণ্য করা হবে। সফরের যাবতীয় ব্যয় জাইকা বহন করবে। এতে বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ ব্যয় হবে না।

See also  মশক নিধনে ঢাকা দক্ষিণের ৭৫ ওয়ার্ডে একযোগে অভিযান পরিচালনা

প্রতিনিধি দলটি ১ নভেম্বর অথবা এর কাছাকাছি সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর তারা দেশে ফিরবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চৌদ্দগ্রামে মাদক বিরোধী সচেতনতামূলক মিছিল

১

মালদ্বীপে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

২

কুমিল্লায় স্কুল শিক্ষার্থী জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত সিএনজিচালক সুমন গ্রেপ্তার

৩

নিয়ামত আলীর নেতৃত্বে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

৪

কুমিল্লা সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে আলোচনায় সাইফুল ইসলাম রাশেদ

৫

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন ‘দৈনিক স্বাধীন ভোর’ সম্পাদক সোহাগ মিয়াজী

৬

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যাকাণ্ড: সিএনজিচালক সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

৭

মতিন সৈকতের কালাডুমুর: খাল-বিল, কৃষি ও জীববৈচিত্র্যের জীবনধারা

৮

এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স

৯

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭

১০

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

১১

কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

১২

অভিনয়ের পাশাপাশি ছিলেন শুটার, আয়ের ৯০ শতাংশই করতেন দান

১৩

এবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল

১৪

ভারতে বাংলাদেশের মতো ‘অরাজকতা’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

১৫

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে প্রশাসনিক তদন্ত সাজানো হতো’

১৬

ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

১৭

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

১৮

লালমাইয়ে ধানক্ষেত থেকে ৭ম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ম রদেহ উদ্ধার ধানক্ষেতে মিলল লা শ, পাশেই সড়কে ছিল স্কুলব্যাগ ও সিএনজি)

১৯

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

২০