৬ অক্টোবর ২০২৬, ৭:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চলতি অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি।

তিনি বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে প্রধানমন্ত্রী ঠিক কবে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাননি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। সফরকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।

এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় এ আমন্ত্রণ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালে জাপানের জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণটি বাংলাদেশের কাছে পৌঁছে দেন।একই সময়ে তিনি ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানান।জাপানের আমন্ত্রণের জবাবে বাংলাদেশও দেশটির প্রধানমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।

Facebook Comments Box
See also  শাহজালালে এবার দুই কর্মীর জুতায় পাওয়া গেল ১৬ কোটি টাকার সোনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১

মিষ্টির শূন্য আসনে ‘মিষ্টি লড়াই’, দৌড়ে কারা?

২

কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধার

৩

শিশু বলাৎকারের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

৪

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার জন পাবেন সম্মানি

৫

‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

৭

জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান

৮

রিকনসিলিয়েশনের আগে অপরাধের স্বীকার ও অনুতাপ জরুরি: জাহেদ উর রহমান

৯

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি: আইনমন্ত্রী

১০

হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

১১

‘মেসিকে সম্মান জানাতে এসেছি, কোনো গোল উপহার দিতে নয়’

১২

গাজার শিশুরাও আমাদের ‘শত্রু’: ইসরায়েলি রাজনীতিবিদ

১৩

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

ডেঙ্গু রুখতে সচেতনতার ডাক, বিরামপুরে মাঠে নেমেছে জামায়াত

১৫

বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৬

সাক্ষ্য দিতে না আসায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৭

এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

১৮

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

১৯

আদালতে গলায় ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেফতার

২০