৬ অক্টোবর ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আদালতে গলায় ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেফতার

ডেস্ক নিউজ

চট্টগ্রাম আদালতে এজলাসের সামনে ভিকটিমকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে (২৫) গ্রেফতার করেছে এসআরবি-৭।
এর আগে সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানার পাহাড়ি আবাসিক এলাকার জিয়াউর রহমানের বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কোতোয়ালি থানায় গত ৭ সেপ্টেম্বর দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত ইলিয়াস হোসেন প্রকাশ অপু পাহাড়ি আবাসিক এলাকায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৭-এর ভাষ্য, গত ৭ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় নুরুল কবিরকে গলায় ছুরিকাঘাতের ঘটনায় মামলা করা হয়। মামলায় ইলিয়াস হোসেন প্রকাশ অপুকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।এসআরবি-৭ আরও জানায়, সিডিএমএস পর্যালোচনা করে ইলিয়াস হোসেন প্রকাশ অপুর বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ, কোতোয়ালি ও চান্দগাঁও থানায় হত্যা, অপহরণ, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।

এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
See also  ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

১০

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

১১

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫

১২

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

১৩

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

১৪

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১৫

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

১৬

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ

১৭

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে দিনের তাপমাত্রা

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৯

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

২০