৬ অক্টোবর ২০২৬, ৫:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে আরও ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি

ডেস্ক নিউজ

৪৯তম বিসিএসে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত আরও ৪০ জন প্রার্থীকে সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৫ অক্টোবর) রাতে দ্বিতীয় দফায় এ নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে প্রথম দফায় ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। তবে সুপারিশপ্রাপ্ত হওয়া সত্ত্বেও চূড়ান্ত তালিকা থেকে অনেকে বাদ পড়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন প্রার্থীরা। তারা অভিযোগ তোলেন, পুলিশ ভেরিফিকেশনের অজুহাতে যোগ্য প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে পিএসসির সুপারিশপ্রাপ্তরা আন্দোলনে নামেন। এমনকি সুপারিশপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থী রাজু ভাস্কর্যে প্রকাশ্যে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির ঘোষণাও দেন, যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

উদ্ভূত পরিস্থিতিতে গত ১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্ট করেন যে, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর প্রতি বৈষম্য করা হবে না এবং অবশিষ্টদের নিয়োগের প্রজ্ঞাপন দ্রুতই জারি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৪৯তম বিসিএসে পিএসসি সর্বমোট ৬৬৫ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগের সুপারিশ করেছিল। এর মধ্যে ৮ জন স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি এবং ৩ জন নির্ধারিত সময়ে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় সনদ জমা দিতে ব্যর্থ হন। ফলে মোট ৬৫৭ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত ধাপে পৌঁছায়, যার মধ্যে প্রথম ধাপে ৬১১ জনের প্রজ্ঞাপন জারি হয়েছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, সদ্য নিয়োগপ্রাপ্ত ৪০ জন কর্মকর্তাকে আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিকল্প কোনো নির্দেশনা না পেলে নির্ধারিত দিনেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান সম্পন্ন করতে হবে। নির্দিষ্ট তারিখের মধ্যে কেউ যোগদান করতে ব্যর্থ হলে তিনি চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

Facebook Comments Box
See also  সাইবার সুরক্ষা আইন সংশোধনী নিয়ে আপত্তি জামায়াতের, তবে গালিগালাজ রুখতে আইনের পক্ষে তথ্যমন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

১

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

২

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

৩

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

৪

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

৫

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

৬

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

৭

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

৮

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫

৯

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

১০

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

১১

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১২

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

১৩

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ

১৪

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে দিনের তাপমাত্রা

১৫

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৬

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

১৭

‘আমি যেতে চাই না, মাঠ ছাড়তে চাই না’ কান্না চেপে বিদায় নিলেন মেসি

১৮

ফের আইনি জটিলতায় হানি সিং

১৯

বিদায়ী ম্যাচে গোল ও অ্যাসিস্ট মেসির, বেনিনকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা

২০