ডেস্ক নিউজ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মহিলা বাথরুমের ভেতর থেকে অজ্ঞাত (২৮) এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের ১১০ ও ১১১ ওয়ার্ডে মাঝখানে মহিলা বাথরুম থেকে ঝুলন্ত উদ্ধার করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের ১১০ ও ১১১ ওয়ার্ডে মাঝখানে মহিলা বাথরুমের পানির পাইপের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পাই। পরে বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।
মন্তব্য করুন