৪ অক্টোবর ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

ডেস্ক নিউজ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে চার কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ২টার দিকে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-০১৯৬ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।

এনবিআর জানায়, ফ্লাইটটি ঢাকায় অবতরণের পর মালয়েশিয়ার নাগরিক ইয়াং ডন সিউকে (৪৩) নজরদারিতে রাখা হয়। পরে বেল্ট থেকে ব্যাগেজ সংগ্রহ করে গ্রিন চ্যানেল-১ অতিক্রম করার সময় তাকে আলাদা করে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় ওই যাত্রীর শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা সোনার অস্তিত্ব পাওয়া যায়। পরে তার শরীর থেকে এক কেজি ওজনের চারটি এবং ১০০ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারগুলো ২৪ ক্যারেট বিশুদ্ধতার। এগুলো অভিনব কায়দায় একটি কালো কাপড়ের বেল্টে মোড়ানো অবস্থায় যাত্রীর শার্টের নিচে লুকানো ছিল। উদ্ধার করা সোনার মোট ওজন সাড়ে কেজি এবং আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা।

এনবিআর আরও জানায়, ওই যাত্রী কোনো ব্যাগেজ ঘোষণা দেননি। এছাড়া ‘কাস্টমস আইন, ২০২৩’ ও ‘ফরেন এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, ১৯৪৭’ অনুযায়ী সোনার বিষয়ে কোনো নথি বা দলিলও প্রদর্শন করতে পারেননি।

আইনি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে ‘কাস্টমস আইন, ২০২৩’-এর ১৯১ ধারা অনুযায়ী এগুলো সাময়িকভাবে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
See also  বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব কমাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা জরুরি: পিএসসি সদস্য সায়মা ফেরদৌস

১

আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধ করতে দুদকের আবেদন

২

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন

৩

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অনূর্ধ্ব-২৩

৪

তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

৫

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

৬

নীলফামারীতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার

৭

‘আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না’

৮

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিতে এলেন এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর

৯

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১০

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন

১২

১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ

১৩

রিমান্ড শেষে আদালতে মেজর (অব.) আখতারুজ্জামান, জামিন আবেদন

১৪

খানসামায় নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী অরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু

১৫

শাহজালালে এবার দুই কর্মীর জুতায় পাওয়া গেল ১৬ কোটি টাকার সোনা

১৬

দুই দেওয়ালের মাঝে আটকা ছিলো ৭০ বছরের বৃদ্ধ

১৭

ডেঙ্গুতে হাসপাতালগুলোতে জায়গা নেই, সরকার দায়িত্ব পালন করছে না

১৮

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’

২০