২৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালখালীতে আগুনে পুড়লো ১৩ বসতঘর

ডেস্ক নিউজ

চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়েছে ১৩টি বসতঘর ও দুইটি দোকান। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আমতল এলাকার শেখ চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোতে স্বল্প আয়ের লোকজন ভাড়ায় থাকতেন এবং দুইটি দোকানের মধ্যে একটি লাকড়ীর দোকান, একটি মুদি দোকানের গোডাউন ছিলো। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ভাড়াবাসার মালিক জামাল সওদাগর বলেন, আগুনে তার ১৩টি বসতঘর পুড়ে গেছে। এ সময় ভাড়াটিয়ারা ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। দুটি দোকানেরও মালামালও রক্ষা করা সম্ভব হয়নি। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

Facebook Comments Box
See also  মোহাম্মদপুরে ভাঙচুর-লুটপাট করে জমি দখলের অভিযোগ, গ্রেফতার ৮

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

১

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

২

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৩

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

৪

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

৫

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

৬

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

৭

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

৮

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

৯

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১০

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১১

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১২

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৩

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

১৪

লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

১৫

সৌদি আরবকে ‘যেমন কুকুর তেমন মুগুর’ দেওয়ার হুঁশিয়ারি

১৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষিকাসহ ২১ শিশুর মৃ ত্যু

১৭

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, সবচেয়ে বেশি মিরপুরে

১৯

পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগ, যুবককে আটক করে পিটিয়ে হত্যা

২০