ডেস্ক নিউজ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের পাশের রুমের সামনে থেকে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার (৫ অক্টোবর) দুপুরে ওই নারীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক দুপুর সোয়া ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলীর কাছে জানতে পারি অজ্ঞাতপরিচয় এক নারী ঢামেকের ওয়েটিং রুমের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে ওই নারীকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। নাম-পরিচয় এখনো জানতে পারেনি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডির ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন