২৯ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৬০২

ডেস্ক নিউজ

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৬০২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১১ হাজার ৬৮৯টি ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০৩ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৬০২ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮১ জন, পূর্ববর্তী মামলায় ১৬২ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩২ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন রয়েছেন।

এছাড়া কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ১০৪ জন, পরোয়ানা মূলে ৯২ জন এবং সাজা পরোয়ানা মূলে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে ৯৫ জনকে। তাদের মধ্যে মাদক বহনকারী দুজন এবং মাদক সেবনকারী ৯৩ জন। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১৪৩ জন।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ২৫ হাজার ৮৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ঘটনায় ৩২টি মাদক মামলা করা হয়েছে।অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১১ হাজার ৬৮৯টি ইয়াবা, ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১০৩ লিটার চোলাইমদ।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
See also  ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল: সড়ক মন্ত্রী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলী আহমেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১

সারজিসকে রাজনীতি থেকে ইস্তফা দিতে পরামর্শ দিলেন ফারুক

২

‘সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির’

৩

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

৪

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

৫

‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না সেটিও দেখা হচ্ছে

৭

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার ৩

৮

ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ: প্রসিকিউটর তামিম

৯

টিকটকে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

১০

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

১১

৩০ হাজার টাকা বেতনের দাবি, বিমানবন্দর সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১২

তিন বছরে ৫ থেকে ৬ লাখ বেকারের কর্মসংস্থানের আশা প্রতিমন্ত্রীর

১৩

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

১৪

ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

১৫

কাগজে-কলমেই রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

১৬

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না

১৭

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা

১৮

দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী

১৯

‘জমিদারের নাতি সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ’

২০