৪ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে পারফরম্যান্স মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ

ডেস্ক নিউজ

এশিয়ান গেমসে অংশ নেওয়া ফেডারেশনগুলোর পারফরম্যান্স মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এশিয়ান গেমসে বাংলাদেশের ফুটবল দলের ফলাফলের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ফল অত্যন্ত হতাশাজনক। তবে, শুরুতেই ফল নিয়ে অতিরিক্ত হতাশ হওয়ার কারণ নেই। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো ফল করার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের কার্যক্রম পর্যালোচনা করেই বর্তমান কোচকে নিয়োগ দিয়েছে। তার ব্যক্তিগত অভিজ্ঞতায় এশিয়ান গেমস কিংবা ফুটবলের ফল নিয়ে তিনি খুব বেশি হতাশ নন। কারণ, তারা একটি প্রক্রিয়া শুরু করেছেন এবং এর ফল পরবর্তীতে পাওয়া যাবে।

আমিনুল হক বলেন, শুরু করেছি, বাট এই রেজাল্টটা আমরা আরও পরবর্তীতে পেতে চাই। কারণ আমরা যে জিনিসগুলো আমাদের খেলোয়াড়দের সঙ্গে অ্যাবজর্ব করার যে চেষ্টা করছি বা আমাদের দর্শকদের বা বাংলাদেশের মানুষের স্পোর্টসকে নিয়ে যে স্বপ্ন বা যে প্রত্যাশা রয়েছে, সেটা যেহেতু আমরা শুরু করেছি, সেহেতু প্রথম পর্যায়ে আমাদের রেজাল্ট ভালো-মন্দ হতে পারে।

এশিয়ান গেমসে বাংলাদেশের ফল আশাব্যঞ্জক নয় উল্লেখ করে তিনি বলেন, আমরা চাই এই ভুল থেকে যেন আমরা শিক্ষা নেই।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালককে একটি মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এশিয়ান গেমসে অংশ নেওয়া প্রত্যেকটি ফেডারেশন এবং এশিয়ান অঞ্চলের ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া ফেডারেশনগুলোর খেলোয়াড়দের পারফরম্যান্সসহ সার্বিক বিষয় মূল্যায়ন করা হবে। প্রত্যেকটি ফেডারেশন থেকে তাদের যে খেলোয়াড়দের যে পারফরম্যান্স, তাদের যে সবকিছুর একটি মূল্যায়ন রিপোর্ট-সেটা আমরা পেলে তারপরে সার্বিক বিষয়গুলো আপনাদের সামনে আবারও তুলে ধরবো।

Facebook Comments Box
See also  ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ অডিওটি এআই, দাবি সেই ওসির

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক: এমডি 

১

কুরআনের আয়াত থেকে নদী-প্রকৃতির পাঠ

২

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ আটক ১

৩

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে মাইক্রোবাসে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

৪

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

৫

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান

৬

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

৭

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭ এর লিডার জাফর ও সৈকত আটক

৮

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায় হিমাগারে পড়ে আছে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, লোকসানে কৃষক-ব্যবসায়ী।

৯

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার

১০

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

১১

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

১২

‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

১৩

শহীদ সেনার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

১৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৫

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

১৬

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

১৭

ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

১৮

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

২০