১৬ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“আমার পাগলা ছেলেটিকে নিয়ে আপনারা কি করবেন “নিয়ে যান না বাবা”

 বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা এলাকায় একটি ভুট্টা খেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা খেতে কাজ করতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবকের নাম স্বাধীন (১৬) সে পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের নরহরিপুর গ্রামের ওবায়দুল ইসলাম ওরফে ওবয় পাগলা এর তৃতীয় সন্তান। সে মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। মরদেহ উদ্ধারের সময় নিহতের মা বিলাপ করতে করতে বলেন, “আমার পাগলা ছেলেটিকে নিয়ে আপনারা কি করবেন… নিয়ে যান না বাবা।” তার এ হৃদয়বিদারক আহাজারিতে ঘটনাস্থলে উপস্থিত সবার হৃদয় ভেঙ্গে পড়ে।
তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে— তা এখনো নিশ্চিত নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার।
Facebook Comments Box
See also  বিরামপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মউলুদার, স্বামী-সন্তানের কান্নায় ভারী হাসপাতাল চত্বর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাব ফয়জুন্নেছাকে স্মরণ নিয়ে ইতিহাসের তথ্য যাচাইয়ের আহ্বান

কুমিল্লায় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১, ছিনতাইকারী ১৪

চৌদ্দগ্রামে শহীদ হাজী সুরুজ মিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬ইং অনুষ্ঠিত

শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক

বুড়িচংয়ে ‘মানবতা’ সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

নিখোঁজ অটোচালকের গলিত মরদেহ উদ্ধার 

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যান সভায় জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দাউদকান্দি সার্কেল ও অফিসার ইনচার্জ

কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত

সংসদে নতুন দায়িত্বে হুইপ দুলু

ভোলার গ্যাস পাইপলাইনে মূল ভূখণ্ডে নিতে ৭ বছর লাগবে: প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা

১১

ইউটিউবে ১০০ কোটি ভিউয়ের রেকর্ড গড়ল ‘পাসুরি’

১২

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ সন্ত্রাসী নিহত

১৩

বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

১৪

ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে অনেক বেশি মূল্য দিয়েছি: রাষ্ট্রপতি

১৫

হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল

১৬

ছাত্রদের দেশের জন্য কাজ করতে হবে, তবে লেখাপড়া ছেড়ে নয়

১৭

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান: শামা ওবায়েদ

১৮

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

১৯

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ফাঁসি চাইলেন ছাত্রদল নেতা টিপুর স্ত্রী

২০