১৫ অক্টোবর ২০২৬, ৫:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার রায় আজ

ডেস্ক নিউজ

অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের সাজার বিষয়ে রায় আজ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীর এ রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

সিয়াম সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁস কাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। সিয়াম একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন বৃহস্পতিবার দিন ঠিক করে দেয় আদালত। দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জানান, তিনি অভিযোগ প্রমাণ করতে পেরেছেন। আসামির সর্বোচ্চ ১০ বছরের সাজা প্রত্যাশা করছেন।

তবে ভিন্ন দাবি সিয়ামের আইনজীবী রফিকুল ইসলামের। তিনি জানান, সিয়ামের নামে যে সম্পত্তির কথা বলা হয়েছে তা দুদক প্রমাণ করতে পারেনি। কাজেই তিনি খালাস পাবেন।গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ১১ সাক্ষীর সবার সাক্ষ্য নেয় আদালত। আত্মপক্ষ শুনানিতে ২৪ সেপ্টেম্বর সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

এর আগে গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় তার বিরুদ্ধে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পান বলে জানান এ কর্মকর্তা।

Facebook Comments Box
See also  সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, সবচেয়ে বেশি মিরপুরে

২

পান-সিগারেটের দোকানে চুরির চেষ্টার অভিযোগ, যুবককে আটক করে পিটিয়ে হত্যা

৩

উত্তরায় আজও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, তীব্র যানজট

৪

সিনিয়র সচিব হলেন দুই কর্মকর্তা

৫

৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন

৬

এআই কাজ স্বয়ংক্রিয় করতে পারে জবাবদিহি নয়: খলিলুর রহমান

৭

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, অটোরিকশাচালক আহত

৮

ঘোড়ায় চড়ে মর্ত্যে আসছেন দেবী দুর্গা, পূজা শুরু শুক্রবার

৯

ব্যাংকক থেকে ঢাকায় মাদক চোরাচালান, ৪ কেজি কুশসহ গ্রেফতার ভারতীয় নাগরিক

১০

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী

১১

আবারো অবিশ্বাস্য কামব্যাক, রিয়ালের নাটকীয় জয়

১২

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

১৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মা রা গেছেন

১৪

দুর্বৃত্তদের গুলি থেকে বাঁচতে দৌড়, ধাওয়া করে ছাত্রদল নেতাকে কু পিয়ে জখম

১৫

আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার রায় আজ

১৬

আট মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন

১৭

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ: নিয়োগ পেলেন ১,৭০২ জন

১৮

আগামী নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

১৯

২৬ মামলায় শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে

২০