২৮ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ডেস্ক নিউজ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সচিবালয়ে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, প্রস্তাবিত সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্তকরণ, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে চিকিৎসাসামগ্রী (সার্জিক্যাল সরঞ্জাম) ও ওষুধের দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে কথা বলেন তারা। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে মানসম্মত ভ্যাকসিন ও ক্যানসারের ওষুধ রপ্তানি আরও বাড়াতে পারে। একই সঙ্গে তিনি পাকিস্তানের উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানান।

সাক্ষাৎকালে হাইকমিশনার ইমরান হায়দার দুই দেশের মধ্যে অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব মন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাম্বাত ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস বা গিমস)।

পাশাপাশি প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সরাসরি কারিগরি সহায়তা দেওয়া এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রস্তাবও দিয়েছে।

Facebook Comments Box
See also  ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামত আলীর নেতৃত্বে দুই দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১

কুমিল্লা সদর উপজেলায় চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোয়ন পেতে আলোচনায় সাইফুল ইসলাম রাশেদ

২

আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে থাইল্যান্ড যাচ্ছেন ‘দৈনিক স্বাধীন ভোর’ সম্পাদক সোহাগ মিয়াজী

৩

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যাকাণ্ড: সিএনজিচালক সুমন চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

৪

মতিন সৈকতের কালাডুমুর: খাল-বিল, কৃষি ও জীববৈচিত্র্যের জীবনধারা

৫

এক হাতে লাঠি, অন্য হাতে ডালপালার ঝাড়ু—এক যুগের বেশি সময় ধরে কবরস্থানের নীরব সেবক অ্যাডভোকেট মওলা বক্স

৬

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬ দফায় আটক ২,২৮৭

৭

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

৮

কুমিল্লা-৬ আসনের অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মনিরুল হক চৌধুরীর মতবিনিময়

৯

অভিনয়ের পাশাপাশি ছিলেন শুটার, আয়ের ৯০ শতাংশই করতেন দান

১০

এবারও একই সময়ে অনুষ্ঠিত হবে আইপিএল-পিএসএল

১১

ভারতে বাংলাদেশের মতো ‘অরাজকতা’ তৈরির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

১২

‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে বৈধতা দিতে প্রশাসনিক তদন্ত সাজানো হতো’

১৩

ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ থেকে রক্ষা পেল বাংলাদেশ স্যাটেলাইট-১

১৪

রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুটি সেনাক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

১৫

লালমাইয়ে ধানক্ষেত থেকে ৭ম শ্রেণির ছাত্রীর বিবস্ত্র ম রদেহ উদ্ধার ধানক্ষেতে মিলল লা শ, পাশেই সড়কে ছিল স্কুলব্যাগ ও সিএনজি)

১৬

আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক

১৭

মেসির শেষ ম্যাচ দেখতে ৪০ ঘণ্টায় ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিলেন ‘পাগলাটে’ ভক্ত

১৮

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

১৯

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

২০