৪ অক্টোবর ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘‌সিলিন্ডার নাই, ২৪০০ টাকা দিলে ম্যানেজ করে দিতে পারি’

ডেস্ক নিউজ

টঙ্গীর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের খুচরা বিক্রেতা মো. মিঠু রহমান। ছোট দোকানে বিভিন্ন কোম্পানির এলপিজি সিলিন্ডার বিক্রি করেন। রোববার (৪ অক্টোবর) সকালে ক্রেতা সেজে তার কাছে সিলিন্ডার কিনতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তবে প্রথমে ‘সিলিন্ডার নেই’ বলে সাফ জানিয়ে দেন। কিন্তু ‘গ্যাস না থাকায় বাসায় রান্না হচ্ছে না, যেভাবেই হোক ম্যানেজ করে দেন’— বলার পর ১২ কেজির একটি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকা দাম চান।

এই বিক্রেতা বলেন, ‘সিলিন্ডার এমনিতেই নেই। দাম ২ হাজার ৪০০ টাকা দেবেন। দেখি যদি ম্যানেজ করে দিতে পারি। বিকেলে একবার ফোন দিয়েন।’

শুধু টঙ্গী নয়, এমন বাড়তি দামে সিলিন্ডার বিক্রির চিত্র রাজধানী, রাজধানীর আশপাশের এলাকাসহ সারাদেশেই। অথচ ১২ কেজির এই সিলিন্ডারের সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ৫৮৫ টাকা। অথচ নির্ধারিত এই দামে সিলিন্ডার বিক্রির নজির কোথাও পাওয়া যাচ্ছে না।

বেশি দামে সিলিন্ডার বিক্রির সঙ্গে যুক্ত হয়েছে ‘সিলিন্ডার নেই’ অজুহাত। রোববার সকালে রাজধানীর আজিমপুর, ধানমন্ডিসহ বিভিন্ন এলাকা ঘুরে সিলিন্ডার গ্যাসের খুচরা দোকান বন্ধ পাওয়া যায়। আর যেসব দোকানে অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সিলিডার বিক্রি করা হয় সেসব দোকানেও সিলিন্ডার নেই। আজিমপুরের এক খুচরা বিক্রেতা বলেন, ‘সিলিন্ডার দেওয়া যাবে, তবে ২ হাজার ৫০০ টাকা পড়বে। নতুন বোতলসহ কিনলে ৪ হাজার টাকা দিতে হবে।’

‘বাংলাদেশ এলপিজি সিলিন্ডার এক্সচেঞ্জ পয়েন্ট গ্রুপ’ একটি ফেসবুক গ্রুপ। গ্রুপটিতে অনেকেই সিলিন্ডার গ্যাস বিক্রির তথ্য দিয়ে থাকেন। অনেক ক্রেতাও তাদের নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ফেসবুক পোস্টের মাধ্যমে। গ্রুপে সুমাইয়া ইসলাম নামের একজন লিখেছেন, ‘দেশটা আসলে যাচ্ছে কোথায়? আজকে বসুন্ধরার ২ টা এলপি গ্যাস নিয়ে আসলাম ৪ হাজার ৯০০ টাকা দিয়ে।’

সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিতে দেশজুড়ে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

See also  আগস্টে সংঘবদ্ধ ধর্ষণ বেড়েছে ৭২ শতাংশ, বেড়েছে খুন-অপহরণ

‘১টি ২ হাজার ৪৫০ টাকা করে, চিন্তা করেন। যেই গ্যাস ক্রয় করতাম ১২০০/১৪০০ টাকা, আজ সেই গ্যাসের দাম আকাশছোঁয়া। আমরা সাধারণ মানুষ কী করবো? আমাদের কি মেরে ফেলতে চান? না কি বাংলাদেশের জন্মগ্রহণ করে ভুল করে ফেলছি? এই দেশের মানুষ শেষ হয়ে যাবে দেইখেন! আমি বলি আমাদের ওপর অন্যায়-জুলুম করা হচ্ছে।’ যোগ করেন তিনি।

বাবু মিয়া নামের একজন একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে মজার ছলে একটি বাংলা গান জুড়ে দিয়ে তিনি লিখেছেন, ‘২ হাজার টাকা দিয়ে গ্যাস নিয়ে যাইতেছি।’

ফেসবুক গ্রুপটিতে শেখ এন্টারপ্রাইজ নামের একটি পেজ থেকে এলপিজি সিলিন্ডারের গাড়ির ছবি পোস্ট করে লেখা হয়েছে, ‘কী এক অবস্থা, ডিপোতে নাকি মাল নাই। গাড়ি পাঠাইলাম ভোরে, মাত্র আসলো। এমনি কী ব্যবসা চলে না কিরে ভাই। আমার মতো কার এই অবস্থা কমেন্ট করেন কিন্তু।’

‘১২ কেজি একটা সিলিন্ডার গ্যাসের দাম ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা বিক্রি হচ্ছে। তাইলে সাধারণ মানুষ কীভাবে কিনবে? সরকারের কাছে একটা দাবি, দ্রুত খরচা বাজার নিয়ন্ত্রণ করুন’
পরে ক্রেতা সেজে ফেসবুক পেজে থাকা মুঠোফোনে যোগাযোগ করা হলে বিক্রেতা রাকিব বলেন, ‘সিলিন্ডার আছে, তবে কম। ২ হাজার টাকা চলতেছে। নরসিংদী থেকে নিতে হবে।’

‘৬৪ জেলা এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন’ নামের একটি ফেসবুক গ্রুপে মো. রাসেল পোস্ট করেছেন, ‘১২ কেজি একটা সিলিন্ডার গ্যাসের দাম ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা বিক্রি হচ্ছে। তাইলে সাধারণ মানুষ কীভাবে কিনবে? সরকারের কাছে একটা দাবি, দ্রুত খরচা বাজার নিয়ন্ত্রণ করুন।’

‘এলপি গ্যাসের বাজার’ নামের একটি ফেসবুক গ্রুপ থেকে এক খুচরা ব্যবসায়ীর মুঠোফোন নম্বর সংগ্রহ করা হয়। ক্রেতা পরিচয়ে কথা বলে জানা যায় তিনি সাতক্ষীরায় ব্যবসা করেন। মো. লাবিব নামের এই ব্যক্তি বলেন, ‘গ্যাস আছে। আমরা ১ হাজার ৮০০ টাকা করে বিক্রি করতেছি। ওমেরা, আই গ্যাস, ফ্রেশ এগুলো আছে। অনেক বেশি নেই, টুকটাক আছে, বিক্রি করা যাচ্ছে। ডিলার পয়েন্ট কাছে তো — শহরের পাশেই। এজন্য আমরা পাই। গ্রাম-গঞ্জের কী অবস্থা বলতে পারবো না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পাহাড় ধসে প্রাণ গেল বরুড়ার ফাহাদের, লাশের অপেক্ষায় স্বজনরা

১

আদালতে বিএনপি-জামায়াত আইনজীবীদের হাতাহাতি

২

২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

৩

রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ

৪

ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৫

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না: ট্রাইব্যুনাল প্রসিকিউটর

৬

সংকটে শিক্ষার্থীদের আস্থার প্রতীক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

৭

হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ ফেরত আনছে বিএনপি: হাসনাত

৮

পল্টনে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের ম রদেহ

৯

বেকারত্ব কমাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা জরুরি: পিএসসি সদস্য সায়মা ফেরদৌস

১০

আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধ করতে দুদকের আবেদন

১১

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন

১২

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অনূর্ধ্ব-২৩

১৩

তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

১৪

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৫

নীলফামারীতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার

১৬

‘আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না’

১৭

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিতে এলেন এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর

১৮

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৯

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০