৩ অক্টোবর ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাওয়া বইমেলা শুরু ৮ অক্টোবর, থাকছে ৫৫ স্টল

ডেস্ক নিউজ

রাজধানীর মহাখালীতে আগামী ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম রাওয়া বইমেলা ২০২৬। রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত এ বইমেলা চলবে ৮, ৯ ও ১০ অক্টোবর।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মহাখালী রাওয়া লেডিস ক্লাব রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান রাওয়ার সেক্রেটারি জেনারেল কর্নেল (অব.) মো. ইরশাদ সাঈদ।

আয়োজকরা জানান, মহাখালীর রাওয়া হেলমেট হলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় মোট ৫৫টি স্টল থাকবে। এসব স্টলে রাওয়ার লেখকদের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের বই পাওয়া যাবে।মেলার এবারের প্রতিপাদ্য ‘বইয়ের সঙ্গে বন্ধুত্ব করি-জ্ঞানচর্চার সংস্কৃতি গড়ি।’

আগামী ৮ অক্টোবর সকাল ১০টায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, প্রাবন্ধিক, রাজনীতিবিদ ও সাংবাদিক আবদুল হাই শিকদার।মেলায় প্রতিদিন বিকেল ৩টায় স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বইভিত্তিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।এছাড়া মাগরিবের পর থাকবে অনুপ্রেরণামূলক মোটিভেশনাল লেকচার। প্রতিদিন

লেখক ও প্রকাশকদের বই পরিচিতি অনুষ্ঠানও আয়োজন করা হবে।আয়োজকরা জানান, রাওয়া লেখকদের লেখনি সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বইকে সবার নাগালের মধ্যে নিয়ে আসাই এ বইমেলার অন্যতম উদ্দেশ্য।

মেলায় শিশুতোষ, ইসলামিক, ইংরেজি ও বিভিন্ন ধারার সাহিত্যবিষয়ক বইয়ের সমাহার থাকবে। পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ডিওএইচএস পরিষদের গণ্যমান্য ব্যক্তিরাও মেলায় উপস্থিত থাকবেন।

২০১৪ সালে রাওয়া বইমেলার যাত্রা শুরু হয়। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এবার বসছে এর ১২তম আসর।

মহাখালীর রাওয়া হেলমেট হলে আয়োজিত এ বইমেলা শীতাতপ নিয়ন্ত্রিত ও ফ্রি ওয়াই-ফাই সুবিধাসম্পন্ন। আয়োজকদের পক্ষ থেকে পরিবার-পরিজনসহ সবাইকে বইমেলায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

Facebook Comments Box
See also  চট্টগ্রাম নিউমার্কেটে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাশলেস বাংলাদেশ গড়তে কাজ করছে সোনালী ব্যাংক: এমডি 

১

কুরআনের আয়াত থেকে নদী-প্রকৃতির পাঠ

২

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজাসহ আটক ১

৩

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে মাইক্রোবাসে ৮৯ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার

৪

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭-এর দুই লিডার গ্রেফতার

৫

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান

৬

কুমিল্লায় ৮৬০ মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

৭

চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ১২০৭ এর লিডার জাফর ও সৈকত আটক

৮

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায় হিমাগারে পড়ে আছে ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, লোকসানে কৃষক-ব্যবসায়ী।

৯

কুমিল্লায় তিন কিশোর গ্যাংয়ের ৫ হোতা গ্রেপ্তার

১০

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার সজিব নিহত

১১

সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

১২

‘মেসিই আমাকে বলের প্রেমে ফেলেছেন, জাতীয় দলকে ভালোবাসতে শিখিয়েছেন’

১৩

শহীদ সেনার মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় নিহত ৪

১৪

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৫

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

১৬

মধ্যপ্রাচ্য থেকে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল রপ্তানি

১৭

ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

১৮

আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার হাফিজ উদ্দিন

১৯

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

২০