২০ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট:

বন্ধ কল-কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বিএনপি সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘যেন আবার কর্মসংস্থানের ব্যবস্থা হয়—এই হচ্ছে আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ, আগামী ১২ মাসে, অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে সারাদেশে আরও প্রায় ৪৬টি বন্ধ কল-কারখানা চালু করার উদ্যোগ নিয়েছি।’

তিনি বলেন, শ্রমিকরা যাতে বেকার না থাকে এবং কাজ করে টিকে থাকতে পারে, সে লক্ষ্যেই বন্ধ কল-কারখানা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘আমরা চাচ্ছি কল-কারখানাগুলো চালু হোক। আমরা দেশীয় উদ্যোক্তাদের উৎসাহিত করছি, বিদেশি উদ্যোক্তাদেরও বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান জানাচ্ছি। এতে উৎপাদন বাড়বে এবং বেকার শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।’

কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক সহায়তা, ফসলের বীমা, ব্যাংক ঋণ এবং আবহাওয়ার তথ্য পাওয়ার সুযোগ থাকবে। কৃষি বাঁচলে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সে কারণেই আমরা কৃষক ভাইদের একটি কার্ড দিতে চাই, যেটির নাম হচ্ছে ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড।’

নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘আমরা একটি পরিবারকে মায়ের নেতৃত্বে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চাই। একটি গ্রামের পরিবার আত্মনির্ভরশীল হলে ধীরে ধীরে ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এবং সবশেষ সারাদেশ আত্মনির্ভরশীল হবে।’

স্বাস্থ্যসেবায় সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালের বেড সংখ্যা ৫০ থেকে ১৫০-এ উন্নীত করা হবে। সেখানে শিশু ও নারীদের জন্য আলাদা বেড এবং ডায়ালাইসিস সুবিধা রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

See also  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

রাজশাহীর পানির সংকট সমাধানে পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে তারেক রহমান বলেন, ‘এই দুটি নদীতে আমরা ব্যারাজ তৈরি করব, যাতে করে আমাদের পানির সমস্যা দূর করতে পারি। পদ্মা ব্যারাজ নির্মাণ হলে রাজশাহীসহ আশপাশের অঞ্চল এবং প্রায় ১৪টি জেলার মানুষ উপকৃত হবে।’

দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘জনগণ এখন চায় একটি স্থিতিশীলতা। জনগণ চায় তাদের কর্মসংস্থানের ব্যবস্থা। জনগণ চায় শান্তিতে দেশকে এগিয়ে নিতে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার

১

চীনা ব্যাংকের কার্যক্রম শুরুর সুযোগ তুলে ধরলো ইনভেস্ট বাংলাদেশ

২

অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাড়িতে চলতো ডিজে পার্টি, নারীসহ আটক ৮৪

৩

বন্ধ কল-কারখানা চালু করে কর্মসংস্থান বাড়াতে চাই: প্রধানমন্ত্রী

৪

দেবিদ্বারে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান পদপ্রার্থী হেলাল উদ্দিন সরকার

৫

রাশিয়ার যুদ্ধে নিহত কুমিল্লার সাগরের মরদেহ ফেরত চায় বাবা-মা

৬

চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক সাদিয়া রেজওয়ানা তন্বী

৭

টুপটুপ রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থী নাফিজ ও তার পরিবারের ৬ জন নি হত

৮

রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে: স্পিকার

৯

দুর্গাপূজায় অপ্রয়োজনীয় আলোকসজ্জা-উচ্চ শব্দে মাইক নিষিদ্ধ করতে নির্দেশনা

১০

সাড়ে চার ঘণ্টায় ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী, আজিমপুরে অপরিচ্ছন্নতায় অসন্তোষ

১১

নিয়মবহির্ভূত কর্মকাণ্ডও পরিচ্ছন্নতা অভিযানের আওতায় আসবে: কৃষিমন্ত্রী ইয়াছিন

১২

পুরো পরিবারের ওমরাহ যাত্রার আনন্দ পরিণত হলো বিষাদে

১৩

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় জামায়াতের শোক

১৪

ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৫

দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

১৬

কুমিল্লায় যুবদল কর্মী কাউসার হত্যা: প্রধান অভিযুক্ত তৌহিদ গ্রেপ্তার

১৭

টুপটুপ রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০, ছয়জন একই পরিবারের

১৮

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

১৯

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

২০