৬ অক্টোবর ২০২৬, ৬:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করবে সম্ভব-আলফা স্টার ফাউন্ডেশন

ডেস্ক নিউজ

তরুণদের কর্মসংস্থান, ক্যারিয়ার উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও পেশাগত সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সম্ভব টেকনোলজিস লিমিটেড (সম্ভব জবস) এবং আলফা স্টার ফাউন্ডেশন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক
স্বাক্ষরিত হয়েছে।

গতকাল ৫ অক্টোবর রাজধানীর বারিধারায় স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান তরুণদের জন্য কর্মসংস্থান ও ইন্টার্নশিপের সুযোগ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, নেটওয়ার্কিং এবং বিভিন্ন যুব উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

সমঝোতা অনুযায়ী,আলফা স্টার ফাউন্ডেশন-এর যোগ্য প্রার্থীদের জন্য প্রাসঙ্গিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগে সহযোগিতা করা হবে।

প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ও যোগ্য প্রার্থী শনাক্তকরণ এবং রেফার করার ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবে। অন্যদিকে, আলফা স্টার ফাউন্ডেশন, সম্ভব জবস-এর মাধ্যমে তার যুব ও কমিউনিটি নেটওয়ার্কের সদস্যদের জন্য প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আত্মউন্নয়নমূলক বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করবে এবং এসব সুযোগ তরুণদের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে।

এছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে ক্যারিয়ার রেডিনেস, এমপ্লয়েবিলিটি ট্রেনিং এবং দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। সম্ভাব্য প্রশিক্ষণের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা,গ্রাফিক ডিজাইন (বা নকশাশিল্প), বিক্রয় (বা সেলস), যোগাযোগ, ডিজিটাল দক্ষতা ও কর্মক্ষেত্রের প্রস্তুতি ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সম্ভব জবস-এর সাগর খানালী বলেন, ‘তরুণদের কর্মসংস্থানের জন্য শুধু একাডেমিক সনদ অর্জনই যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রয়োজন প্রাসঙ্গিক দক্ষতা, বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী প্রস্তুতি এবং সঠিক পেশাগত নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ। তাই তরুণদের টেকসই কর্মসংস্থানের জন্য চাকরির সুযোগ সৃষ্টির পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং উপযুক্ত কর্মসংস্থান ও পেশাগত নেটওয়ার্কের সঙ্গে কার্যকরভাবে সংযুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলফা স্টার ফাউন্ডেশন-এর সঙ্গে এই সহযোগিতা তরুণদের জন্য এমন একটি সমন্বিত সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’

See also  খেলনা পিস্তল-ওয়াকিটকি নিয়ে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেফতার ৬

অন্যদিকে আলফা স্টার ফাউন্ডেশন-এর চেয়ারম্যান কামরুল হাসান বলেন, ‘তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভব-এর কর্মসংস্থান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে আমাদের এই সহযোগিতা তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ সৃষ্টি করবে।’

সমঝোতার আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, ওয়ার্কশপ, ক্যারিয়ার সেশন, সচেতনতামূলক ক্যাম্পেইন, যুব উন্নয়ন কর্মসূচি ও নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজনের সুযোগও রাখছে। পাশাপাশি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার সম্ভাবনা অনুসন্ধান করা হবে।

অনুষ্ঠানে সম্ভব টেকনোলজিস লিমিটেড (সম্ভব জবস) এবং আলফা স্টার ফাউন্ডেশন-এর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলফামারীতে জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

১

সুন্দরবন ঘেঁষে ২৪ রিসোর্ট ৩০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

২

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

৩

শাপলা চত্বর হ ত্যাকাণ্ড মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ নভেম্বর

৪

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী আজ, সাত বছরেও বিচার শেষ না হওয়ায় পরিবারের ক্ষোভ

৫

কোটি টাকার নকল ওষুধ জব্দ, প্রেসক্রাইব করা চিকিৎসকদের খুঁজছে ডিবি

৬

শেখ হাসিনার দেশে ফেরা ও ডিসেম্বরের আইনশৃঙ্খলা নিয়ে যা বললেন ডিবিপ্রধান

৭

হালদা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ড-ওসির অভিযান

৮

বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নিতে নয়াদিল্লিতে মোদী-ত্রিবেদীর বৈঠক

৯

বগাকে ধরতে গিয়ে চসিক কার্যালয়ে বাধার মুখে পুলিশ, ফিরলো খালি হাতে

১০

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী ৫০৮২২৪

১১

ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪৬৫

১২

ব্যাটারি রিকশাচালকদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেফতার প্রস্তাব

১৩

মেয়ের নির্দেশে হেরোইন নিয়ে আসছিলেন মা, যাত্রাবাড়ীতে এসেই ধরা

১৪

দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

১৫

হামের টিকার আওতায় ২ কোটি শিশু, এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ

১৬

এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার ঐতিহাসিক চুক্তি আজ

১৭

আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে দিনের তাপমাত্রা

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে

১৯

নির্বাচনের অভিজ্ঞতা নিতে ঢাকায় এসেছে নেপালের দুজন নির্বাচন কমিশনার

২০