ডেস্ক নিউজ
বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে এগারোটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।বৈঠকে নেপালের নির্বাচন কমিশনারসহ মোট ৬ জন প্রতিনিধি অংশ নেন।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন এ বৈঠকে।বৈঠকে মূলত আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন