১২ অক্টোবর ২০২৬, ৫:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভবিষ্যৎ ফুটবলের ১০ সুপারস্টার কারা হবেন, নাম জানালেন মেসি

ডেস্ক নিউজ

ফুটবলে নিজের অর্জনের ঝুলিতে কিছু বাকি নেই লিওনেল মেসির। সব কিছুই পেয়েছেন। এবার তার চোখ ভবিষ্যতের দিকে। আগামী দিনে কারা মাতাতে পারেন বিশ্ব ফুটবল, সেই সম্ভাবনাময় তরুণদের মধ্য থেকে ১০ জনকে সামনে এনেছেন আর্জেন্টাইন মহাতারকা।

বিখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের ‘মেসি +১০’ এর প্রচারণার তৃতীয় মৌসুমে জায়গা পেয়েছেন এই ১০ ফুটবলার। তাদের মধ্যে আছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ প্লেমেকার তোমাস আরান্দা। প্রচারণাটির মূল ভাবনায় রয়েছে নতুন প্রজন্মের ফুটবলারদের ঘিরে ভবিষ্যতের সম্ভাবনা ও নতুন অধ্যায়ের সূচনা।

মেসির বাছাই করা তালিকায় আরান্দার উপস্থিতি আর্জেন্টাইন সমর্থকদের জন্য বিশেষ আগ্রহের। বোকা জুনিয়র্সের এই তরুণ নিজের কারিগরি দক্ষতা ও সৃজনশীল ফুটবলে নজর কেড়েছেন। তার প্রতিভা নজর এড়ায়নি আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিরও। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের সফরের দলেও তাকে রেখেছিলেন আর্জেন্টাইন কোচ।

তবে আপাতত মাঠের বাইরে রয়েছেন আরান্দা। ডান পায়ের ফিবুলার হাড় ভেঙে যাওয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তরুণের জন্য মেসির তালিকায় জায়গা পাওয়া নিঃসন্দেহে বড় স্বীকৃতি।

তালিকায় শুধু আর্জেন্টিনার প্রতিভাই নয়, জায়গা পেয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্ভাবনাময় ফুটবলাররা। তাদের মধ্যে আছেন জার্মানির আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের তুর্কি ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিহুয়ানার গিলবার্তো মোরা এবং ইংলিশ ক্লাব আর্সেনালের তরুণ ম্যাক্স ডাউম্যান। গিলবার্তো মোরাকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহের কথাও সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সেই তালিকায় রয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার নাম।

ছেলেদের ফুটবলের পাশাপাশি মেয়েদের ফুটবলের উদীয়মান প্রতিভাদেরও গুরুত্ব দিয়েছে এই প্রচারণা। তালিকায় আছেন ইংল্যান্ডের ক্লোয়ি সারউই, ব্রাজিলের জিওভান্না ওয়াকসম্যান ও জার্মানির লোটা ভ্রেডে।মেসির বেছে নেওয়া বাকি তিন ফুটবলার হলেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ ও নেদারল্যান্ডসের কেস স্মিট।মেসির নির্বাচিত ১০ ফুটবলারের তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের জেভিয়ার গোজো, স্পেনের হেসুস রদ্রিগেজ ও নেদারল্যান্ডসের কেস স্মিট।

See also  দওলাপাড়ায় ফুটবল ঘিরে একদিনের জন্য যেন পুরো গ্রামই এক পরিবার

মেসির বেছে নেওয়া ভবিষ্যতের ১০ তারকা

১. তোমাস আরান্দা — আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স

২. জান উজুন — তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট

৩. গিলবার্তো মোরা — মেক্সিকো, তিহুয়ানা

৪. ম্যাক্স ডাউম্যান — ইংল্যান্ড, আর্সেনাল

৫. জেভিয়ার গোজো — যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস

৬. হেসুস রদ্রিগেজ — স্পেন, কোমো ১৯০৭

৭. কেস স্মিট — নেদারল্যান্ডস, এজেড আলকমার

৮. ক্লোয়ি সারউই — ইংল্যান্ড, চেলসি

৯. জিওভান্না ওয়াকসম্যান — ব্রাজিল, ওএল লিওন

১০. লোটা ভ্রেডে — জার্মানি, হামবুর্গার এসভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে মনিরুল হক চৌধুরী এমপিকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা

১

শীতলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত

২

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

৩

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

৪

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৫

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

৬

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৭

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

৮

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৯

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

১০

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

১১

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

১২

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

১৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৪

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

১৫

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১৭

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৮

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৯

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

২০