৩ অক্টোবর ২০২৬, ১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-৬ আসনের চার উপজেলা ও পৌর এলাকার ২৭টি দলের অংশগ্রহণে শুরু হয়েছে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় দিনাজপুরের বিরামপুর ঐতিহ্যবাহী বড় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

অনুষ্ঠানে দিনাজপুর জেলার জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মূসা, দিনাজপুর-৬ আসনের অন্তর্ভুক্ত চার উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের সহধর্মিণী ডাঃ শরীফা করিম স্বর্ণা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ফেরদৌস রহমানের নেতৃত্বে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় এবং সামসুল আলমের ধারাভাষ্যে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ভোলানাথ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে বিরামপুর বড় মাঠে সকাল থেকেই দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দুই মন্ত্রীকে দেখতে এবং ২৭টি দলের অংশগ্রহণে আয়োজিত এই বৃহৎ টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজন উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মাঠে উপস্থিত হন।

অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের উদ্দেশ্য ও অংশগ্রহণকারী দলগুলোর বিষয়ে তুলে ধরা হয়। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন প্রদর্শনী ও আনুষ্ঠানিকতার মাধ্যমে উৎসবের আবহ তৈরি হয়।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাতে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

Facebook Comments Box
See also  হ্যারি কেইন-এমবাপ্পে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়

২

‘অনিয়ম-দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

৩

ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে – কৃষিমন্ত্রী

৪

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৫

নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

৬

রাজনীতি হতে হবে দেশের পক্ষে, দলের পক্ষে নয়!

৭

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

৮

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

৯

বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ

১০

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

১১

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

১২

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

১৩

মুক্তিযোদ্ধাদের মৃ তদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

১৪

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃ ত্যু

১৫

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কক্সবাজারে, যেভাবে ধরা পড়লেন

১৬

২২০০ টাকা থেকে রফাদফা ৭০০, অনলাইনে এলে এমন অনিয়ম কমবে: আইনমন্ত্রী

১৭

এনসিটি ইজারা বাতিলের দাবিতে ৫ অক্টোবর অবস্থান কর্মসূচি

১৮

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৪ সদস্য গ্রেফতার

১৯

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার ৩২৬

২০