১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হামলায় নিহত শফিকুল

মাহফুজ বাবু , কুমিল্লা
কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচা-ভাতিজার হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বারুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের নিশাত (২২) ও লিমন (৪০)-এর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে নিশাত ও লিমন দা ও ছুরি দিয়ে শফিকুল ইসলামের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত নিশাত বারুর গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন মৃত জয়নাল আবেদিনের ছেলে। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।
Facebook Comments Box
See also  কুমিল্লা শাসনগাছা-বুড়িচং সড়কে ডাকাতি! নিরাপত্তা জোরদারের দাবী 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই গাছ কাটার অভিযোগ

১

খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপের উদ্বোধনে উঠল কাটলার খেলার মাঠের দাবি

২

ভূল্লীতে জুট মিলের নোংরা পানিতে সরকারি সড়ক ক্ষতিগ্রস্ত

৩

পীরগঞ্জে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা দক্ষতার উন্নয়নে অলিম্পিয়াড অনুষ্ঠিত

৪

বিরামপুরে খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

৫

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়

৬

‘অনিয়ম-দুর্নীতির বিপক্ষে আওয়াজ তোলায় বাবাকে হেনস্তা করা হচ্ছে’

৭

ইমাম-মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে – কৃষিমন্ত্রী

৮

ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৯

নবাবগঞ্জে চালু সিজারিয়ান অপারেশন, প্রথম দুই প্রসূতির সফল অস্ত্রোপচার

১০

রাজনীতি হতে হবে দেশের পক্ষে, দলের পক্ষে নয়!

১১

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

১২

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

১৩

বাংলাদেশ অন্য খেলোয়াড়দের ‘দাবার বোর্ড’ হতে চায় না: শামা ওবায়েদ

১৪

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

১৫

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

১৬

স্থানীয় নির্বাচনে পেশিশক্তি ও টাকার খেলা হলে প্রতিরোধ গড়বো: পাটওয়ারী

১৭

মুক্তিযোদ্ধাদের মৃ তদেহ দাফন ও সৎকারে সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ

১৮

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃ ত্যু

১৯

যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে কক্সবাজারে, যেভাবে ধরা পড়লেন

২০