৭ অক্টোবর ২০২৬, ৬:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফের আইনি জটিলতায় হানি সিং

ডেস্ক নিউজ

বিতর্ক আর বিতর্কিত কর্মকাণ্ড যেন বলিউড র‍্যাপার হানি সিংয়ের জীবনের নিত্যসঙ্গী। প্রায়শই নানা মন্তব্য ও কাণ্ড ঘটিয়ে শিরোনামে উঠে আসেন ভারতের জনপ্রিয় র‍্যাপার ও গায়ক হানি সিং। এবার মহারাষ্ট্র সাইবার পুলিশের তলবে হাজির হননি তিনি। দিল্লিতে একটি কনসার্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছিল। হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আদালতে যাওয়ার পাশাপাশি লুক-আউট সার্কুলার (এলওসি) জারির প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সাইবার পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার মহারাষ্ট্র সাইবার পুলিশের তদন্ত কর্মকর্তার সামনে হাজির হওয়ার কথা ছিল হানি সিংয়ের। তবে তিনি হাজির না হয়ে আরও সময় চেয়েছেন।

মহারাষ্ট্র নোডাল সাইবার পুলিশের এক কর্মকর্তা বলেন, হানি সিংকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজির হননি এবং আরও কিছু সময় চেয়েছেন। এখন উপযুক্ত আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হবে। একই সঙ্গে তিনি যেন দেশ ছাড়তে না পারেন, তা নিশ্চিত করতে লুক-আউট সার্কুলার জারির উদ্যোগ নেওয়া হবে।

দিল্লির একটি কনসার্টে হানি সিংয়ের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এই মামলা হয়েছে। ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তাকে গাড়িতে যৌন সম্পর্ক নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে সাইবার পুলিশের কাছে অভিযোগ করা হয় এবং মামলা করা হয়।

পরে এক ভিডিও বার্তায় হানি সিং ওই মন্তব্যের জন্য ক্ষমা চান। তিনি দাবি করেন, তার বক্তব্যের একটি অংশ সম্পাদনা করে এমনভাবে ছড়ানো হয়েছে, যাতে মানুষ ক্ষুব্ধ হন। কাউকে আঘাত, অপমান বা কষ্ট দেওয়ার উদ্দেশ্য তার ছিল না বলেও জানান তিনি।

হানি সিং বলেন, একজন গাইনি চিকিৎসকের সঙ্গে কথা বলার পর তিনি তরুণদের মধ্যে অনিরাপদ যৌন সম্পর্কের কারণে যৌনবাহিত রোগের ঝুঁকি নিয়ে সচেতন করার চেষ্টা করেছিলেন। জেন-জেড প্রজন্ম যেভাবে বুঝতে পারবে, সেই ভাষায় বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন বলেও জানান তিনি। তবে তার বক্তব্য দেওয়ার ধরনটি যথাযথ হয়নি বলে স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।

See also  যুক্তরাষ্ট্রে প্রথম সন্তানের মা হলেন ‘মুসাফির’ সিনেমার নায়িকা

এর আগে চলতি বছরের এপ্রিলেও আইনি জটিলতায় পড়েছিলেন হানি সিং। তার ‘ভলিউম ১’ গানকে ‘অত্যন্ত অশ্লীল, অশোভন ও নারীদের প্রতি অবমাননাকর’ উল্লেখ করে দিল্লি হাইকোর্ট সামাজিক যোগাযোগমাধ্যম ও ফাইল শেয়ারিং প্ল্যাটফর্ম থেকে গানটির ইউআরএল সরানোর নির্দেশ দিয়েছিলেন।

মার্চ ২০২৫ সালে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে একটি কনসার্টে হানি সিং ও র‍্যাপার বাদশাহর ওই গানের দুই লাইন পরিবেশনের অভিযোগে হিন্দু শক্তি দল আদালতে আবেদন করেছিল। সংগঠনটির দাবি ছিল, ২০০৬ সালে প্রকাশিত গানটি আপত্তিকর এবং অনলাইন প্ল্যাটফর্মে শিশুরাও এটি সহজেই দেখতে পারে। মে মাসে দিল্লি হাইকোর্ট এ বিষয়ে হানি সিংকে হলফনামা দাখিলের নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন

১

নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা

২

ইউপি নির্বাচন কবে হবে, জানা যাবে সোমবার

৩

১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ

৪

লিফট চালু, হাতকড়া পেছনে পরিয়ে সিঁড়ি দিয়ে ৬ তলায় উঠানো হয়েছে: অভিযোগ পলকের

৫

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক

৬

পানি সহযোগিতায় কমিটি গঠনে ভারতের প্রতিনিধিদের নাম চেয়েছে বাংলাদেশ

৭

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৮

প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

৯

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

১০

ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন

১১

কিশোর গ্যাং-ছিনতাই বিরোধী অভিযানে চট্টগ্রামে গ্রেফতার ৭৯০

১২

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

১৩

শিশুদের নিরাপদ সড়ক চলাচল শেখাতে মাঠে চট্টগ্রাম পুলিশ

১৪

মহাখালীতে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

১৫

শাহজাহানপুরে জমি নিয়ে বিরোধের জেরে ভাই খু ন, বোন-ভগ্নিপতি আটক

১৬

ইয়াবা বিক্রির তথ্য ফাঁসের আশঙ্কায় হ ত্যা, ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা

১৭

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

১৮

কেএনএফের ইউনিফর্ম তৈরি: নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে সিআইডির মামলা

১৯

ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী

২০