১২ অক্টোবর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

ডেস্ক নিউজ

পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের পাহারায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রামের রাউজানের গহিরায় নিজ বাড়ির উঠানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী অংশ নেন।

জানাজা ও দাফনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েক নেতা-কর্মীও অংশ নেন। বেলা সাড়ে ১১টার দিকে গহিরার বক্স আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে রোটনকে দাফন করা হয়।

জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে রোটনের মরদেহবাহী গাড়ি রাউজানের গহিরার বক্স আলী চৌধুরী বাড়িতে পৌঁছালে বিএনপির নেতারা মরদেহ গ্রহণ করেন। পরে তারা পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। গভীর রাত থেকেই গহিরা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দাফন সম্পন্ন হওয়ার পরও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সক্রিয় উপস্থিতি ছিল।

দাফনের কাজ তদারককারী প্রতিবেশী ও গহিরা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জুয়েল চৌধুরী বলেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। তিনি দেশের বড় মাপের রাজনীতিবিদ ছিলেন। রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জানাজায় অংশ নিয়েছেন।

উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা কাজ করেছেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে মানবিক বিবেচনায় তারা সাবেক ছাত্রলীগ নেতার জানাজা ও দাফন সম্পন্ন করেছেন।

রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহাজান সাহিল বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। রাউজানের সংসদ সদস্যের নির্দেশনায় সাবেক ছাত্রলীগ নেতার জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

See also  আসছে ‌‘ফ্যামিলি কার্ড’, প্রথমেই কারা পাচ্ছেন?

পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে তারা ঘরছাড়া ছিলেন। তাদের কোনো নেতা-কর্মীর মৃত্যু হলে রাউজানে দাফন করতে দেওয়া হয়নি। মানবিক বিবেচনায় তাঁরা একজন সাবেক ছাত্রলীগ নেতার শেষযাত্রায় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করে শান্তিশৃঙ্খলা বজায় রেখেছেন।

রোটনের বড় ভাই নাসিবুল হায়দার চৌধুরী মিল্টন তার ভাইয়ের জানাজা সুন্দরভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সবাই আমার ভাইকে ক্ষমা করে দিবেন ও দোয়া করবেন।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, জানাজায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তিন প্লাটুন পুলিশ ও এক প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রোটনের দাফন সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী

১

আবারো অবিশ্বাস্য কামব্যাক, রিয়ালের নাটকীয় জয়

২

হরমুজের কাছে ডুবল আরও ২ জাহাজ

৩

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মা রা গেছেন

৪

দুর্বৃত্তদের গুলি থেকে বাঁচতে দৌড়, ধাওয়া করে ছাত্রদল নেতাকে কু পিয়ে জখম

৫

আবেদপুত্র সিয়ামের দুর্নীতি মামলার রায় আজ

৬

আট মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন

৭

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ: নিয়োগ পেলেন ১,৭০২ জন

৮

আগামী নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

৯

২৬ মামলায় শেখ হাসিনাসহ ৩২৮ আসামির বিচার চলছে

১০

প্রাথমিক শিক্ষা অফিসের হিসাবরক্ষক আলী আহমেদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১১

সারজিসকে রাজনীতি থেকে ইস্তফা দিতে পরামর্শ দিলেন ফারুক

১২

‘সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির’

১৩

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

১৪

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

১৫

‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না সেটিও দেখা হচ্ছে

১৭

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার ৩

১৮

ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ: প্রসিকিউটর তামিম

১৯

টিকটকে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

২০