১৫ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

মোঃ আল আমিন, বিশেষ প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার ৪নং ষোলনল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য, দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমর্থন পেলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। নিজ এলাকার মানুষের সেবা ও ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।
প্রবাসে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সম্পৃক্ত মোঃ জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি দলের দুর্দিনে বুড়িচং উপজেলা যুবদলের সহসভাপতি এবং বর্তমানে বুড়িচং উপজেলা বিএনপির প্রবাসীকল্যাণবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বুড়িচং উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মরহুম হাজী আব্দুর রাজ্জাকের ছেলে।

চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করে তিনি ৪নং ষোলনল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছেন। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে তাঁদের প্রত্যাশা, মতামত ও সমস্যাকে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের প্রত্যাশা পূরণ এবং নিজ এলাকার মানুষের পাশে থাকার আকাঙ্ক্ষা থেকেই তাঁর এ আগ্রহ বলে জানা গেছে। তবে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট মহলের সমর্থন তাঁর প্রার্থিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
See also  মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় জামায়াতের কার্যালয়ে হামলা-গাড়ি ভাঙচুর, অভিযোগ এবি পার্টির সামদানীর বিরুদ্ধে

১

হিন্দুদের দিকে বাঁকা চোখে তাকালে বিষ দাঁত ভেঙে দেব: হুইপ দুলু

২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির দুই দিনের রিমান্ড

৩

বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত

৪

প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার

৫

এমপি ও দলীয় নেতাকর্মীদের সমর্থন পেলে ষোলনল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোঃ জহিরুল ইসলাম

৬

বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২, পালাল বাকিরা

৭

পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল

৮

‘মাথার খুলি উড়ে গিয়েছিল, রক্তাক্ত স্বামীর দেহ নিয়ে ছুটেছি’

৯

‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

১০

বিমানবন্দরের নিরাপত্তা উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে কমিটি

১১

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃ ত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১২

কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি

১৩

৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

প্রথম বিয়ে গোপন স্বামীর, জেনে গেলে দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হ ত্যা

১৫

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছেন ২ লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য

১৬

প্রাথমিক স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

১৮

লাল কার্ড দেখে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হামজা চৌধুরী

১৯

সৌদি আরবকে ‘যেমন কুকুর তেমন মুগুর’ দেওয়ার হুঁশিয়ারি

২০