২১ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ 

 মোঃ মাসুদ বিপ্লব 
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁও-এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার রাত ১২টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহীন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল হক সুমন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মো. বেলাল হোসেন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, জেলা পরিষদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাব, যুবদল, ছাত্রদলসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন।
এ সময় শহীদ মিনার চত্বরে মানুষের ঢল নামে। রাত সাড়ে ১১টা থেকেই ফুলের ডালা, ব্যানার ও ফেস্টুন নিয়ে দলে দলে মানুষ শহীদ মিনারে সমবেত হতে থাকেন।
রাত ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সাধারণ পাঠাগার চত্বরে ভাষা সৈনিক মরহুম দবিরুল ইসলামের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৫২’র ভাষা আন্দোলন ও ২৪’র গণঅভ্যুত্থানের তাৎপর্য” শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া সকাল সাড়ে ১১টায় মির্জা রুহুল আমিন মিলনায়তন-এ আলোচনা সভা ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে জেলার মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
ভাষা শহীদদের স্মরণে পুরো জেলায় ছিলো শোক, শ্রদ্ধা ও গৌরবের এক অনন্য আবহ।
Facebook Comments Box
See also  বেড়িবাঁধ সংস্কারের আড়ালে রাঙ্গাবালীতে প্রায় ৫০০ গাছ উপড়ে ফেলার অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার বাংলা

১

চৌদ্দগ্রামে নিঁখোজ দুই কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আলামিনের পাশে সোনালী ব্যাংক

৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ আটক, ৪ দফায় ১৬৭২

৪

গোমতী নদী কুমিল্লার প্রাণ প্রবাহ

৫

ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন

৬

লালমাইয়ে মুক্ত বাংলা কারিগরি উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণে দেড় কোটি টাকার বরাদ্দ, মনিরুল হক চৌধুরীকে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা

৭

বুড়িচংয়ে ওষুধ কিনতে গিয়ে হামলার শিকার বৃদ্ধ,বাবাকে বাঁচাতে গিয়ে ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন, যাচাই-বাছাইয়ে মির্জা ফখরুলের ভাইসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ।

৯

অপরাধীর ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই

১০

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১১

চৌদ্দগ্রামে মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স: চৌমুহনী বাজারে সুধী সমাবেশ অনুষ্ঠিত

১২

বিচারাঙ্গনে অনিয়ম-দুর্নীতি দেখলে বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

১৩

অবিবাহিত হওয়ায় ৩ তরুণীকে নেপাল যেতে বাধা নিয়ে হাইকোর্টের রুল

১৪

শেখ হাসিনাকে ফেরানো বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় বিষয়: তথ্য উপদেষ্টা

১৫

যাত্রীরা প্রথম লাগেজ ১২, সর্বশেষটি পাবে ৪০ মিনিটে

১৬

দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ

১৭

জামাতার গ্রেপ্তার নিয়ে ‘ভিত্তিহীন’ সংবাদ, ভাঙচুরের ঘটনার সঙ্গেও সংশ্লিষ্টতা নেই

১৮

ইউরেনিয়াম পরিবহনে পাকিস্তানের আকাশসীমা নিয়ে ‘তথ্য নেই’: ডা. জাহেদ

১৯

শেখ হাসিনার জন্মদিনে সাবেক এমপির বাড়িতে ‘কেক কাটতে গিয়ে’ গ্রেপ্তার ১৫ জন রিমান্ডে

২০