৬ অক্টোবর ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘মেসিকে সম্মান জানাতে এসেছি, কোনো গোল উপহার দিতে নয়’

ডেস্ক নিউজ

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ ঘিরে বুয়েন্স এইরেসে যখন উৎসবের আমেজ। তবে এমন অবস্থাতেও নিজের দায়িত্বে পুরোপুরি অটল বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু। তিনি সাফ জানিয়েছেন, মেসিকে সম্মান জানাতে এলেও তাকে কোনো গোল উপহার দিতে তিনি আসেননি।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বিদায়ী ম্যাচকে সামনে রেখে দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন মেসি।

মেসির মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে দানজিনু বলেছেন, ‘আমি গোলরক্ষক এবং গোল আটকানোই আমার কাজ। ম্যাচের শেষ মুহূর্তেও যদি আর্জেন্টিনা পেনাল্টি পায় আর মেসি শট নিতে আসেন, আমি সেটা ঠেকানোরই চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘বিষয়টা খুবই সোজা, এটা ফুটবল। আমরা এখানে মেসিকে সম্মান জানাতে এসেছি ঠিকই, কিন্তু তাকে কোনো গোল উপহার দিতে হবে— এমন কথা কেউ আমাদের বলেনি। আর মেসিকেও কোনো কিছু উপহার দেওয়ার দরকার পড়ে না। গোল করতে হলে তাকে নিজের সেরাটা দিয়েই গোল করতে হবে।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে দারুণ সুযোগ হিসেবে দেখছেন দানজিনু। তিনি বলেন, ‘আমার কাছে এই ম্যাচ অন্য যেকোনো সাধারণ ম্যাচের মতো নয়। যেহেতু এটি মেসির শেষ ম্যাচ, তাই আমার মনে হয়, এটা জীবনে একবারই আসা এক সুযোগ। এটি বিশেষ একটি ম্যাচ। তবে আমরা এখানে আর্জেন্টিনা ও মেসির জন্য এসেছি ঠিকই, কিন্তু আমরা যে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করছি— তা ভুলে গেলে চলবে না।’

দানজিনু বলেন, ‘আমরা বেনিনের হয়ে খেলতে এসেছি। এটা তো ফুটবল, ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াই। আমরা জিততে পারি, ম্যাচ ড্র হতে পারে কিংবা ওরাও জিততে পারে। আমরা কিন্তু আর্জেন্টিনায় পর্যটক হয়ে ঘুরে বেড়াতে আসিনি, এসেছি খেলতে আর প্রতিদ্বন্দ্বিতা করতে। আমাদের জীবনে এটি দারুণ একটি দিন হয়ে থাকবে।’

Facebook Comments Box
See also  চৌদ্দগ্রামে শাহাজালাল গাজী ডাবল হোন্ডা ফুটবল টুর্ণামেন্ট- ২০২৬

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১

মিষ্টির শূন্য আসনে ‘মিষ্টি লড়াই’, দৌড়ে কারা?

২

কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধার

৩

শিশু বলাৎকারের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

৪

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার জন পাবেন সম্মানি

৫

‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৬

আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

৭

জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান

৮

রিকনসিলিয়েশনের আগে অপরাধের স্বীকার ও অনুতাপ জরুরি: জাহেদ উর রহমান

৯

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি: আইনমন্ত্রী

১০

হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী

১১

‘মেসিকে সম্মান জানাতে এসেছি, কোনো গোল উপহার দিতে নয়’

১২

গাজার শিশুরাও আমাদের ‘শত্রু’: ইসরায়েলি রাজনীতিবিদ

১৩

চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৪

ডেঙ্গু রুখতে সচেতনতার ডাক, বিরামপুরে মাঠে নেমেছে জামায়াত

১৫

বিশ্ব শিক্ষক দিবসে বিরামপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৬

সাক্ষ্য দিতে না আসায় ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৭

এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ

১৮

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৪৭, সবচেয়ে বেশি মিরপুরে

১৯

আদালতে গলায় ছুরিকাঘাত, প্রধান অভিযুক্ত অপু গ্রেফতার

২০