২৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লায় জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি, বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে সম্মেলনে আলোচনা করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার সম্মেলনে সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এ.বি.এম. মশিউজ্জামান ,

সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহসহ জেলার ১৮ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপজেলার রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, ভূমি ব্যবস্থাপনা এবং রাজস্ব আদায় সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় মাঠপর্যায়ে রাজস্ব কার্যক্রম বাস্তবায়নে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রোজী আকতার রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সম্মেলনে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ১৮ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box
See also  বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন করে আন্দোলনের ডাক দিলো ককরোচ জনতা পার্টি

১

সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল: সড়কমন্ত্রী

২

হাসনাত আবদুল্লাহরা মাঠে নতুন ধান্দা এনেছে: তানভীর বারী হামিম

৩

পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটপাট হয়েছে: ফুয়াদ

৪

কুমিল্লায় অপ্রতিমকে হত্যার ছক করা হয় ৭ দিন আগে

৫

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাত আবদুল্লাহর

৬

‘সংশোধনী ছাড়া সাইবার সুরক্ষা আইন হলে দেশ বৃহৎ কারাগারে পরিণত হবে’

৭

সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের

৮

বিরামপুরে বেওয়ারিশ কুকুরের উৎপাত, আতঙ্কে পথচারী ও শিশুরা

৯

নাগরিকসেবা সহজ করতে কুমিল্লায় চালু হলো ‘আমার কুমিল্লা’ অ্যাপ

১০

কুমিল্লায় ছাত্রদলের সদস্য সচিবসহ গ্রেপ্তার ২, বিদেশি পিস্তল উদ্ধার

১১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত

১২

স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: নাহিদ

১৩

অপরাধীদের আশ্রয় না দিয়ে হস্তান্তর করুন, ভারতকে দুদু

১৪

জামিন নামঞ্জুর এমপি নজরুলের, রিমান্ড শেষে পাঠানো হলো কারাগারে

১৫

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ

১৬

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত আইরিন খানের

১৭

‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’ বলে ভি চিহ্ন দেখালেন পলক

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

১৯

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে

২০