২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ প্রাথমিক বিদ্যালয়, আ তঙ্কে ১৭৭০ শিশু

ডেস্ক নিউজ

মাথার ওপর জরাজীর্ণ ছাদ থেকে খসে পড়ছে সিমেন্ট আর বালুর আস্তরণ, কোথাও বেরিয়ে এসেছে মরিচাধরা রড। দেয়াল ও পিলারে বড় বড় ফাটল ধরেছে বহু আগেই, আর সামান্য বৃষ্টিতেই চুইয়ে পানি জমে একাকার হয় মেঝে। যেকোনো মুহূর্তে ছাদ ধসে পড়ার অবধারিত শঙ্কা আর চরম মৃত্যুঝুঁকিকে সঙ্গী করেই প্রতিদিন শ্রেণিকক্ষে প্রবেশ করতে হচ্ছে কোমলমতি শিশুদের।

বাগেরহাটের রামপাল উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন আতঙ্ক আর দুর্ভোগের মধ্যে পাঠদান চলছে প্রায় ১ হাজার ৭৭০ শিক্ষার্থীর।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, রামপালে মোট ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ১৯টি প্রতিষ্ঠানকে ‘অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিদ্যালয়গুলোর জরাজীর্ণ অবকাঠামো ভেঙে নতুন ভবন নির্মাণের জরুরি প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আনুষ্ঠানিক চাহিদাপত্র পাঠানো হয়েছে।

সরেজমিনে মুজিবনগর চর (বাঁশতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় অবকাঠামোর চরম দৈন্যদশা। জরাজীর্ণ ভবনটির চারপাশে পানি জমে আছে। নেই প্রয়োজনীয় দরজা-জানালা, পিলার ও দেয়ালে বড় বড় ফাটল। ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি নামলেই ছাদ চুইয়ে ভেতরে পানি পড়ে পাঠ্যবই ও খাতা ভিজে যায়।

উপজেলার আরও বেশ কয়েকটি বিদ্যালয়ের অবস্থাও একই রকম। বিকল্প জায়গা না থাকায় কোথাও জরাজীর্ণ ভবনের ভেতরে কিংবা ঝুঁকিপূর্ণ কাঠামোর পাশেই চলছে ক্লাস। আবার কোথাও স্থায়ী অবকাঠামো না থাকায় টিন বা গোলপাতার তৈরি অস্থায়ী ছাউনিতে শিক্ষার্থীদের বসানো হচ্ছে। প্রচণ্ড তাপদাহে টিনের ঘর অসহনীয় উত্তপ্ত হয়ে ওঠে, আর বর্ষায় শ্রেণিকক্ষে পানি ঢুকে পুরো শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অনেক বিদ্যালয়ের মাঠে দীর্ঘমেয়াদে পানি জমে থাকায় শিশুদের খেলাধুলা ও শারীরিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে।

উপজেলার অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ ১৯টি বিদ্যালয় হলো—দ্বিজবর মল্লিক মেমোরিয়াল হাতীরবেড় সুলতানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সগুনা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তালবুনিয়া উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুজিবনগর চর (বাঁশতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাঁশতলী উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বি.এস. কুইন্টন সরকারি প্রাথমিক বিদ্যালয়, বর্নি ছায়রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সন্নাসী তালুকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রনসেন আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেতকাটা-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলপুকুরিয়া পেড়িখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলদাহ হাজী সাহেব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরম্ভা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরম্ভ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামাবাদ দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় নবাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

See also  বুড়িচংয়ে 'মানবতা' সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি গাছের চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

ভবন সংকটের বাস্তবতায় মুজিবনগর চর (বাঁশতলী) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাওলাদার জাকির বলেন, ‘দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনেই জোড়াতালি দিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। শিশুদের পড়ানোর পাশাপাশি তাদের নিরাপত্তা নিয়েও সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। ভবনটি দ্রুত অপসারণ করে নতুন ভবন নির্মাণ করা জরুরি।’

বিদ্যালয়টির শিক্ষার্থী রাহুল দাস নিজের ভয়ের কথা জানিয়ে বলে, ‘আমাদের স্কুলের ভবন অনেক নষ্ট হয়ে গেছে। ছাদ থেকে প্রায়ই বালু ও সিমেন্টের গুঁড়া খসে পড়ে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে, মাঠেও পানি জমে থাকে। আমরা ভয় নিয়ে ক্লাস করি। নতুন ভবন হলে ভালোভাবে পড়াশোনা করতে পারব।’

আরেক শিক্ষার্থী শামিমা খাতুন বলে, ‘গরমের সময় টিনের ঘরের ভেতরে অনেক গরম লাগে। তখন ক্লাসে বসে থাকা কষ্টকর হয়ে যায়। বৃষ্টি হলেও সমস্যা হয়। নতুন ভবন হলে আমরা নিরাপদে ও আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারব।’

একই আতঙ্কের কথা তুলে ধরে শিক্ষার্থী আদনান রহমান ও তানিহা খাতুন জানায়, জরাজীর্ণ ছাদ থেকে প্রতিনিয়ত বালু-সিমেন্ট খসে মাথায় পড়ে। বৃষ্টিতে মাঠ ডুবে যায় এবং গরমে টিনের ঘরে টিকে থাকা অসম্ভব হয়ে ওঠে। তারা চায় একটি নিরাপদ পাকা ভবন, যেখানে স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করা যাবে।

সন্তানদের প্রতিদিন এমন বিপজ্জনক পরিবেশে পাঠিয়ে ঘরে স্বস্তিতে থাকতে পারছেন না অভিভাবকরাও। মুজিবনগর চর এলাকার অভিভাবক মো. জাহাঙ্গীর হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছেলেমেয়েদের ভালোভাবে পড়াশোনা করাতে চাই। কিন্তু স্কুলের ভবনের যে অবস্থা, তাতে সন্তানকে পাঠিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকতে হয়। ছাদ ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি ঢোকে। দ্রুত নতুন ভবন নির্মাণ না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।’

আরেক অভিভাবক মোছা. রেহানা বেগম বলেন, ‘আমার সন্তান প্রতিদিন এই স্কুলে যায়। পুরোনো ভবন দেখে ভয় লাগে, বিশেষ করে বৃষ্টি বা ঝড়ের সময়। বাড়িতে ফিরে অনেক সময় স্কুলের সমস্যার কথা বলে। আমরা চাই, সরকার দ্রুত ঝুঁকিপূর্ণ ভবনটি সরিয়ে নতুন ভবন নির্মাণ করুক। তাহলে সন্তানদের নিরাপদে স্কুলে পাঠাতে পারব।’

See also  জামালপুরে মেয়র প্রার্থী সোহেল রানার শহর পরিষ্কার অভিযান অব্যাহত

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার জানান, তিনি সম্প্রতি এ উপজেলায় যোগদান করেছেন। যোগদানের পরপরই বিভিন্ন বিদ্যালয় সরেজমিনে পরিদর্শন করে ১৯টি প্রতিষ্ঠানকে অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করেছেন। এসব প্রতিষ্ঠানে জরুরি ভিত্তিতে নতুন ভবন বরাদ্দের জন্য অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। কিছু জায়গায় স্থানীয়দের সহায়তায় গোলপাতার ঘরে বিকল্প পাঠদান চালানো হচ্ছে উল্লেখ করে তিনি জানান, সরকারি বরাদ্দ প্রাপ্তিসাপেক্ষে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বেচ্ছায় ফিরে এলে ভালো

১

চট্টগ্রামে বিদেশি পিস্তল-এলজি ও গুলি উদ্ধার, গ্রেফতার ১

২

ধানমন্ডি পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩

৩

চট্টগ্রামে সংঘবদ্ধ ধ র্ষণ মামলার আসামি গ্রেফতার

৪

ট্রাকের ধাক্কায় প্রা ণ গেলো পুলিশ সদস্যের মা ও স্ত্রীর

৫

আট মাসে ২৩৬২ খু ন, অপহরণ ৬৯১

৬

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ

৭

শেষ ম্যাচে সোনালি ছোঁয়া, বিশেষ জার্সিতে মেসির বিদায়

৮

ভারী বর্ষণ-বন্যায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে জরুরি অবস্থা জারি

৯

চাকরি পেতে নেতার ফোন কেন, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

১০

রামপালে ঝুঁকিপূর্ণ ১৯ প্রাথমিক বিদ্যালয়, আ তঙ্কে ১৭৭০ শিশু

১১

ফ্যাসিবাদী শক্তির সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলাসহ আইনগত ব্যবস্থা

১২

পুলিশে যুক্ত হচ্ছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

১৩

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

১৫

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার গুরুত্বারোপ

১৭

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

১৮

আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু

১৯

দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

২০