বাংলাদেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ এবং নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে মালদ্বীপে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখা।
গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ মাসুম মুন্নার সভাপতিত্বে সদস্য সচিব মোঃ নুরুন্নবী মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ন আহবায়ক মোঃ আলমগীর হোসেন আলম ও মোঃ ইসরাফির হোসেন।
সমাবেশে বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগ এবং নাছির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে এসব ঘটনার প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।