২৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।

ঠাকুরগাঁও প্রতিনিধি 
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে ঠাকুরগাঁওয়ে ‘জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে এবং ঠাকুরগাঁও পৌরসভার সহযোগিতায় এ কর্মসূচি পরিচালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পৌরসভার প্রশাসক মোস্তফা শাহীন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান, জেলা সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
অভিযানে বিএনসিসি, স্কাউট সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার ও জমে থাকা পানি অপসারণ করতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানানো হয়।
Facebook Comments Box
See also  রমনা পার্ক পরিদর্শন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী

২

জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার গুরুত্বারোপ

৪

প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ১১ দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

৫

আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, পাবে ৩৪ লাখ শিশু

৬

দুপুরের মধ্যে দেশের ৩ জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

৭

বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

৮

ঠাকুরগাঁওয়ে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।

৯

বিরামপুরে ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন

১০

জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১১

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

১২

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

১৩

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

১৪

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

১৫

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

১৬

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

১৭

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

১৮

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

১৯

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

২০