২৬ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ

ডেস্ক নিউজ

এক ব্যবসায়ীকে মারধর এবং তার কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায় করেছেন তিনি। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিনেত্রীকে। তার ব্যাংক অ্যাকাউন্টে সেই অর্থের লেনদেনের প্রমাণও মিলেছে। ঘটনাটি বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে পুলিশ।

২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার বন্ধুরা তরুণ নামের এক ব্যবসায়ীকে তাদের প্রস্তাবকৃত একটি শর্টফিল্মে অর্থ বিনিয়োগের অনুরোধ করেন। কিন্তু ওই ব্যবসায়ী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

গত ২২ আগস্ট ভোরের দিকে ওই ব্যবসায়ী বাইরে থেকে তার ছোট ঘরে ফিরে এলে, সেখানে আগে থেকে উপস্থিত থাকা বর্ষিণী, তার বন্ধু সঞ্জয় এবং আরও দু’জন ব্যবসায়ীকে মারধর করেন। একইসঙ্গে জোরপূর্বক ৫০ হাজার রুপি নগদ ছিনিয়ে নেন।

এরপর সঞ্জয়ের কাছ থেকে চাঁদাবাজির ফোন পেয়ে ব্যবসায়ী তরুণ বর্ষিণীর ব্যাংক অ্যাকাউন্টে তিন লাখ এবং সঞ্জয়ের ব্যাংক অ্যাকাউন্টে আরও দুই লাখ রুপি পাঠাতে বাধ্য হন। মোট ৫ লাখ ৫০ হাজার রুপি দেয়ার পরও তাকে ভয়ভীতি দেখাতে থাকেন সঞ্জয়। পাশাপাশি আরও ২৭ লাখ রুপি চাঁদা দাবি করেন।

এ ঘটনায় ব্যবসায়ী তরুণ অভিযোগ দায়ের করলে গুইন্ডি থানা পুলিশ একটি মামলা করে ঘটনাটি তদন্ত শুরু করে। অভিযোগকারীর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যাচাই করে অভিনেত্রী বর্ষিণীর অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে গত ২২ সেপ্টেম্বর মাইলাপুরের বাসিন্দা অভিযুক্ত অভিনেত্রী বর্ষিণীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়।

অভিনেত্রীকে পরে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয় এবং বিচারক তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। আর এর সঙ্গে জড়িত অভিনেত্রীর সহযোগীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
See also  এপস্টেইন ফাইলে এবার বলিউড তারকার নাম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর

১

‘ভারসাম্যহীন বক্তব্যের জবাব দিতে চাই না’ নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

২

রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৩

মৌচাক ভেবে ভিমরুলের চাকেও ঢিল ছোড়ে চাঁদাবাজরা: জামায়াত আমির

৪

চাঁদাবাজির অভিযোগ ঢালাও, সালমানের স্টুডিওর জমি নিয়ে বিরোধ ছিল

৫

নাসীরুদ্দীন পাটওয়ারীর ভারসাম্যহীন ও অসংলগ্ন কথার জবাব দিতে চাই না

৬

জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

৭

সালমান মুক্তাদিরের উচিত ছিল পুরো ঘটনা জেনে মন্তব্য করা: রাশেদ খাঁন

৮

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান

৯

রিলসে দেখাতেন নিজের স্বর্ণ-টাকা, ইনফ্লুয়েন্সারের বাড়িতে কোটি টাকার চুরি

১০

বিএনপি টিকেই আছে চাঁদাবাজিসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধির ওপর: সারজিস আলম

১১

আইনের লঙ্ঘন সরকার কঠোর হাতে দমন করবে: মাহদী আমিন

১২

সালমানের সঙ্গেই যদি এমন হয়, তাহলে ভাবুন দোকানদার-ছোট ব্যবসায়ীদের কী অবস্থা

১৩

যেসব ক্ষেত্রে মিথ্যা বললেও ‘গোনাহ হয় না’

১৪

ড্রেনে লুকিয়ে নয়, পড়ে গিয়েছিলেন সেই আ.লীগ নেতা

১৫

‘সালাহউদ্দিন আহমদ, গ্রেট জব!…বিএনপি জোস কাজ করছে’— ‍সালমান মুক্তাদির

১৬

পেনাল্টি মিসে ইংল্যান্ডের হার, ৩-২ গোলে জিতল বিশ্ব চ্যাম্পিয়নরা

১৭

শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা ঘোষণা

১৮

মাউন্ট এতনায় ফের অগ্ন্যুৎপাতে ৪ কিমি উঁচুতে ছাইয়ের কুণ্ডলী, রেড অ্যালার্ট জারি

১৯

‘জুলাইয়ের অকুতোভয় কণ্ঠস্বর’ সালমানের স্টুডিওতে ছিনতাই-লুটপাট করেছে ‘বিএনপির সন্ত্রাসীরা’

২০