২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

ডেস্ক নিউজ

খেলাফতের দায়িত্ব পালনে যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান।

মুহাম্মদ শাহজাহান বলেন, একজন দায়িত্বশীল কর্মীকে দ্বীনি জ্ঞান, সাংগঠনিক দক্ষতা, নৈতিক চরিত্র ও নেতৃত্বের গুণাবলিতে সমৃদ্ধ হতে হবে। দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা বৃদ্ধির পাশাপাশি অধীনস্থ কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ ও তারবিয়াতের মাধ্যমে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সংগঠনের প্রতিটি স্তরে দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করে সুশৃঙ্খল কাঠামো গড়ে তুলতে হবে। মানুষের কাছে ইসলামের আদর্শ ও সংগঠনের দাওয়াত যথাযথভাবে পৌঁছে দিতে দায়িত্বশীলদের জ্ঞান, প্রজ্ঞা ও আচরণে উৎকর্ষ অর্জন প্রয়োজন।

নিয়মিত প্রশিক্ষণ, পরামর্শ ও আত্মসমালোচনার মাধ্যমে নিজেদের ঘাটতি চিহ্নিত করে তা দূর করার ওপরও গুরুত্ব দেন তিনি।

মুহাম্মদ শাহজাহান সর্বস্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে সংগঠিত ও প্রশিক্ষিত করে একটি আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সভায় চট্টগ্রাম অঞ্চলভুক্ত বিভিন্ন জেলা, মহানগর ও থানা পর্যায়ের দায়িত্বশীল নেতারা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, মুহাম্মদ জাফর সাদেক ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুস ও মোরশেদুল ইসলাম চৌধুরী, উত্তর জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, মহানগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি এবং বাকলিয়া থানা আমীর সুলতান আহমদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

See also  জুলাই সনদে সই করেছে এনসিপি

সভায় আগামী প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ডেলিগেটদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত হয়ে যথাসময়ে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরুড়ায় এ কে এম আবু তাহের হাসপাতালের শুভ উদ্বোধন

ওবায়দুল কাদেরদের রায় নিয়ে ‘ক্যাঙ্গারু কোর্ট’ মন্তব্য: দুই আইনজীবীর শুনানি পেছালো

বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা

নিউইয়র্কে পুরোনো বন্ধু বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন ড. ইউনূস

জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

১০

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

১১

আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

১২

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

১৩

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

১৪

আলমারির তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট

১৫

রাস্তা-ফুটপাত দখল না করতে ডিএসসিসির আহ্বান

১৬

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রে ফতার ৪৯৬

১৭

বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৮

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

১৯

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

২০