২৮ সেপ্টেম্বর ২০২৬, ২:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ডাক্তার-ইঞ্জিনিয়ার না হলেও চলবে, মাদকাসক্ত হওয়া যাবে না’: হাসনাত

কুমিল্লা প্রতিনিধি 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সবাইকে ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে হবে এমন নয়। তবে কোনো শিক্ষার্থী মাদকাসক্ত বা অপরাধের সঙ্গে যুক্ত হতে পারবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এ প্লাস ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে যে পেশাই বেছে নিক, এখনকার সময়কে পড়াশোনা ও নিজের ভবিষ্যৎ গড়ার কাজে লাগাতে হবে। একই সঙ্গে মাদক, অপরাধ ও কিশোর গ্যাং থেকে দূরে থাকতে হবে।

কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, ভালো কাজের সঙ্গে শিক্ষার্থীদের পাশে থাকবেন তিনি। তবে অপরাধে জড়ালে পরিচয় বা সম্পর্ক বিবেচনা করা হবে না। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদক ও বিপথগামী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীরা হাত তুলে মাদক, কিশোর গ্যাং ও বিপথগামী কর্মকাণ্ডে না জড়ানোর শপথ নেয়।

নিজের বিদ্যালয়ের শিক্ষকদের স্মৃতিচারণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের দায় ও ঋণ রয়েছে। তাঁদের সম্মান করার পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমানসহ শিক্ষা বিভাগের কর্মকর্তা, সাবেক শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
See also  তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় পাহাড় ধসে প্রাণ গেল বরুড়ার ফাহাদের, লাশের অপেক্ষায় স্বজনরা

১

আদালতে বিএনপি-জামায়াত আইনজীবীদের হাতাহাতি

২

২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

৩

রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ

৪

ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির

৫

আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না: ট্রাইব্যুনাল প্রসিকিউটর

৬

সংকটে শিক্ষার্থীদের আস্থার প্রতীক জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

৭

হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ ফেরত আনছে বিএনপি: হাসনাত

৮

পল্টনে ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় যুবকের ম রদেহ

৯

বেকারত্ব কমাতে একাডেমিক শিক্ষার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা জরুরি: পিএসসি সদস্য সায়মা ফেরদৌস

১০

আওয়ামী লীগের সাবেক এমপি জাফরের ১৫৫ কোটি টাকা অবরুদ্ধ করতে দুদকের আবেদন

১১

জাইমার জাতিসংঘে চাকরিতে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহ্দী আমিন

১২

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অনূর্ধ্ব-২৩

১৩

তেল-ডিজেলের দাম কেন এত বাড়ছে

১৪

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৫

নীলফামারীতে পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে ৩৪ জন গ্রেপ্তার

১৬

‘আমরা আধিপত্য চাই না, সংঘাতও চাই না’

১৭

অ্যাম্বুলেন্সে করে আদালতে হাজিরা দিতে এলেন এনসিপির সাবেক নেতা সালাউদ্দিন তানভীর

১৮

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

১৯

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০