২৫ সেপ্টেম্বর ২০২৬, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি

দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সফিমিয়ার বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাস মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। তারা যেকোনো ধরনের পরিকল্পিত সহিংসতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
সমাবেশ ও মিছিলে জেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম খান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল মোমেন আকন্দ কাওসার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল, সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Facebook Comments Box
See also  ওরা শুধু ভোট চুরি করেনি, ডাকাতি করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরামপুরে ঐতিহ্যবাহী করম উৎসব উদযাপন

১

জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

২

বরুড়ায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

৩

বেনাপোলে শিক্ষার্থীদের হাতে খেলাধুলা সামগ্রি তুলে দিলেন মেয়র পদপ্রার্থী -ইমদাদুল হক ইমদাদ

৪

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে চৌদ্দগ্রামে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজের উদ্বোধন

৫

‘সরকারি অনুদান পেতে কাউকে পাঁচ টাকাও দেবেন না’—বিরামপুরে সমাজকল্যাণমন্ত্রী

৬

বুড়িচং মডেল স্কুল এন্ড কলেজে নবীন বরণ;প্রাইভেট-কোচিং নির্ভরতা ছাড়াই শ্রেণিকক্ষে সিলেবাস শেষ করার ঘোষণা

৭

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন করলেন আবুল কালাম. এমপি

৮

ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১৬

৯

জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম

১০

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

১১

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

১২

স্ত্রীকে আ ত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলকে ফের ৭ দিনের রি মান্ডে চায় ডিবি

১৩

মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত

১৪

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র মামলার চার্জগঠন শুনানি পেছাল

১৫

বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

১৬

দাউদকান্দি থানায় আটক ১৭ কিশোর পালানোর অভিযোগ, পুলিশের অস্বীকার

১৭

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আ টক ৬২৪

১৮

​শার্শায় সরকারী সহায়তা হিসাবে ব্যাটারি চালিত ভ্যান গাড়ী পেলেন দুই অসহায় প্রতিবন্ধী 

১৯

হরমুজ পেরিয়ে ভারত মহাসাগরে যু দ্ধ ছড়ানোর হু মকি তেহরানের

২০