১৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান দেশে ফিরতে পারতেন না: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ

ছাত্ররা জীবন না দিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরতে পারতেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন স্বৈরাচার ও চাঁদাবাজরা এক হয়েছে। তারা দেশ ধ্বংসের নীলনকশা করছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সারের ডিলার নিয়োগে দলীয়করণ, চাকরিতে নিয়োগ-বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

বিদেশে আওয়ামী লীগ ও দেশে বিএনপি—এই দুই শক্তির কারণে দেশের মানুষ শান্তি পাচ্ছে না বলে মন্তব্য করে নাহিদ বলেন, একসময় যারা অর্থ পাচার করেছিলেন, তাদের জায়গায় এখন নতুন অর্থ পাচারকারীরা এসেছেন। বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট তৈরি হওয়ায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এর ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

বিএনপির নেতাকর্মীদের একাংশের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দলের মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। একই সঙ্গে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন এবং অতীতের ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। তা না হলে তার পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না।’প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে।’

See also  জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সভায় বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা সমাধানে প্রশাসনের নিরপেক্ষতা, রাজনৈতিক দলগুলোর জবাবদিহি এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।

শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং দলের কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার। এ ছাড়া জেলা যুবশক্তির আহ্বায়ক কাউসার, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ইয়াসিন এবং নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলে নতুন প্রযুক্তির ছোঁয়া, এসে গেল ‘ইলেকট্রনিক কার্ড’

১

সরকার পতন চাই, তবে বাংলাদেশ বা নেপালের মতো করে নয়: প্রকাশ রাজ

২

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ

৪

জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ

৫

পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেফতার ৪৮১

৬

মহাখালীতে পকেট কেটে ৫০ হাজার টাকা চুরি, ধাওয়া করে ধরলো ট্রাফিক পুলিশ

৭

চট্টগ্রামে ইয়াবাসহ কারবারি আটক

৮

কুয়েত মৈত্রী হাসপাতাল পরিদর্শনে তারেক রহমান, পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ

৯

ভিসার মেয়াদের বাইরে যুক্তরাষ্ট্রে থাকলে হতে পারে মামলা: দূতাবাস

১০

খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন

১১

‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’

১২

হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি

১৩

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন গুলিসহ আসামী আটক-১

১৪

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

১৫

সীতাকুণ্ডে যুবককে গুলি করে হ ত্যা

১৬

চট্টগ্রামে সাংবাদিককে জিম্মি করে টাকা লুট, গ্রেফতার ২

১৭

সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন

১৮

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

১৯

বিশ্ববাজারে ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে স্বর্ণের দাম

২০