১৫ জুলাই ২০২৬, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 

সাব্বির হোসাইন
স্টাফ রিপোর্টার, কুমিল্লা

দীর্ঘদিন পর কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নতুন কমিটিতে উদবাতুল বারী আবুকে সভাপতি এবং মো. ইউসুফ মোল্লা টিপুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে ৯ সদস্যের উপদেষ্টা পরিষদও ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে নজরুল ইসলাম ভিপিকে সিনিয়র সহ-সভাপতি এবং খলিলুর রহমান বিপ্লবকে সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে। কমিটিতে একাধিক সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, কোষাধ্যক্ষ, বিভিন্ন বিষয়ক সম্পাদক, সহ-সম্পাদক এবং সদস্য পদে মোট ১৫১ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির ৯ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন- বেগম রাবেয়া চৌধুরী, ফজলুল হক ফজলু, ফরিদ উদ্দিন আহাম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল কাদের জিলানী, এস এ বারী সেলিম, ফরহাদ আক্তার মো. শাহরিয়ার, ডা. মোসলেহ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক ডা. নীলুফা পারভীন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উদবাতুল বারী আবুর সভাপতিত্বে এবং মো. ইউসুফ মোল্লা টিপুর সাধারণ সম্পাদকত্বে গঠিত এই কমিটি কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন।

নতুন কমিটি ঘোষণার পর কুমিল্লা মহানগর বিএনপির নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবগঠিত কমিটির নেতাদের শুভেচ্ছা জানাচ্ছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা।

Facebook Comments Box
See also  জুলাই সনদে সই করেছে এনসিপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আলম চেয়ারম্যানের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে মানুষের ঢল

সহকারী অধ্যাপক মতিন সৈকত-কে নিয়ে তাঁর শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন

ভবের বাজার

ব্রাহ্মণপাড়া সীমান্তে ১ নারী ও ৩ শিশুসহ ৪ জনের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

কুমিল্লা চৌদ্দগ্রামে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বিরামপুর সীমান্তে ৯ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

মোবাইল ফোনে ডেকে মারধর যুবকের মৃত্যু

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১

জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষককে বদলি

কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার দায়ে আসামির মৃত্যুদণ্ড

১০

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক আর নেই

১১

ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ: ইজিবাইকচালক নবীরুল হত্যা মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ

১২

খানসামায় অটোরিকশা-নসিমন সংঘর্ষ: চালক নিহত, আহত ৩

১৩

দুধ দিয়ে গোসল করে আ.লীগ ছাড়ার ঘোষণা দেওয়া চেয়ারম্যানব, ইউপি সচিবকে পিটিয়ে আহত; ৩৮ জনের বিরুদ্ধে মামলা

১৪

দেবিদ্বারের ইউপি চেয়ারম্যান-সচিবের বিরুদ্ধে ৯ লাখ টাকায় জন্মসনদ জালিয়াতির বিস্ফোরক অভিযোগ

১৫

সংবাদের পরই উদ্যোগ: ইউএনওর নির্দেশনায় শুরু হলো ভেসে যাওয়া বাঁশের সাঁকোর পুনর্নির্মাণ কাজ

১৬

নোয়াগ্রাম ছোট নদীর জলে

১৭

লিবিয়ার টর্চার সেলে বন্দি কুমিল্লার ৬ যুবক, মুক্তিপণে দাবি দেড় কোটি টাকা

১৮

খানসামায় পরিষদ হলরুম সজ্জিতকরণ কাজের উদ্বোধন ও বাইসাইকেল, হুইলচেয়ার এবং চেক বিতরণ

১৯

ইছামতী নদীর ওপর নতুন গার্ডার ব্রিজ উদ্বোধন, উপকৃত হবে হাজারো মানুষ

২০