১২ অক্টোবর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

মাহফুজ বাবু; কুমিল্লা

কুমিল্লার সদর দক্ষিণে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মো. ইকরামুল হক (৩৭) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন যুক্তিখোলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১০ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক অটোরিকশাচালককে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের কথা স্বীকার করতে দেখা যায়। ভিডিওটি নজরে আসার পর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি জোরদার করে সংস্থাটি।

তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর সিপিসি-২-এর একটি বিশেষ অভিযানিক দল চৌদ্দগ্রামের যুক্তিখোলা এলাকা থেকে অভিযুক্ত ইকরামুল হককে গ্রেপ্তার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানাধীন লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি কলাবাগানে ওই নারীকে প্রলুব্ধ করে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনার পর কলাবাগান থেকে বের হওয়ার সময় রাসেল নামের অপর এক অটোরিকশাচালক অভিযুক্ত ইকরামুলকে দেখতে পান এবং তাঁর ভিডিও ধারণ করেন। ওই ভিডিওতে ইকরামুলকে নিজের দোষ স্বীকার করতে দেখা যায় বলে দাবি করেছে এসআরবি-১১। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এসআরবি-১১ জানায়, ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে ছিলেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

Facebook Comments Box
See also  শার্শার বিভিন্ন সীমান্তে বিজিবি'র অভিযানে মাদকদ্রব্যসহ চোরাচালান পণ্য জব্দ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারজিসকে রাজনীতি থেকে ইস্তফা দিতে পরামর্শ দিলেন ফারুক

১

‘সনাতন ধর্মাবলম্বীদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াত আমির’

২

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর

৩

এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে

৪

‘অপারেশন ক্লিনহার্ট’ পরিচালনার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

প্রশ্নফাঁসের সঙ্গে আগের কোনো চক্র জড়িত কি না সেটিও দেখা হচ্ছে

৬

আইভীর ‘জয় বাংলা’ স্লোগান: আইনজীবীসহ গ্রেপ্তার ৩

৭

ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে আলোচিত কয়েকটি মামলার সাক্ষ্যগ্রহণ: প্রসিকিউটর তামিম

৮

টিকটকে পরিচিতদের সঙ্গে ‘নতুন জীবন’ গড়ার পরিকল্পনা, কুমিল্লার নিখোঁজ ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার

৯

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে বিজিবি

১০

৩০ হাজার টাকা বেতনের দাবি, বিমানবন্দর সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১১

তিন বছরে ৫ থেকে ৬ লাখ বেকারের কর্মসংস্থানের আশা প্রতিমন্ত্রীর

১২

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে

১৩

ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট

১৪

কাগজে-কলমেই রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি উদ্ঘাটন

১৫

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না

১৬

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা

১৭

দেশের অর্থ লুটে বিলাসী জীবনযাপন করছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী

১৮

‘জমিদারের নাতি সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলেন নাহিদ’

১৯

সৌদি কর্তৃপক্ষের সঙ্গে জরুরি কূটনৈতিক যোগাযোগ স্থাপনের আহ্বান জামায়াত আমিরের

২০