২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

ডেস্ক নিউজ

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় শাহরুখ খান। তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, গণেশপূজা উপলক্ষে সোমবার (২১ সেপ্টেম্বর) মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে গিয়ে একটি বিশেষ মুহূর্তে নিজের সহকারী পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন তিনি। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খান।

গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময় তাকে নীল পাঞ্জাবি পরা অবস্থায় দেখা যায়। ভিড় ঠেলে মণ্ডপে প্রবেশের পর সন্ধ্যার আরতিতেও অংশ নেন তিনি। সেখানে শাহরুখের উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে এসবের মধ্যে একটি ভিডিও বিশেষভাবে নজর কেড়েছে। ভিডিওতে দেখা যায়, শাহরুখ তার দীর্ঘদিনের সহকারী পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছছেন। তখন তার পাশেই ছিলেন গৌরী ও সুহানা।

পূজা দাদলানী শাহরুখ খানের বিজনেস ম্যানেজার। পাশাপাশি তিনি শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রডাকশন হেড হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শাহরুখ ও পূজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার বিষয়টিও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এবার তাদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত দেখে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।

ভিডিওটির নিচে একজন লিখেছেন, ‘কিছু মানুষের মধ্যে এমন সুন্দর বন্ধুত্বের সম্পর্ক থাকে।’ আরেকজনের মন্তব্য, ‘পূজা দাদলানি শুধু শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারেরই একজন।’ কেউ লিখেছেন, ‘তিনি খুব আন্তরিক।’ অন্য একজনের মন্তব্য, ‘সবচেয়ে সুন্দর মুহূর্ত।’

আবার বিষয়টি নজরে আসতেই সোশ্যাল মিডিয়ায় অনেকের প্রশ্ন, স্ত্রী বা মেয়ের ওড়না থাকতে পূজার ওড়না কেন ব্যবহার করলেন তিনি। যদিও গৌরী বা সুহানা কারও চোখেমুখে কোনো বিরক্তি বা রাগের অভিব্যক্তি লক্ষ্য করা যায়নি এ সময়।

Facebook Comments Box
See also  ডেস্টিনেশন ওয়েডিং কেন এত জনপ্রিয় হয়ে উঠছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

পুলিশে অভিযোগ দিলেই তাকে খু নের টার্গেট করতেন কিশোর গ্যাং লিডার শ্রাবণ

হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান

সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধী দল: জামায়াত আমির

পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

আমাদের অধঃপতনের অন্যতম কারণ নৈতিক শিক্ষায় কম গুরুত্ব দেওয়া: সমাজকল্যাণ মন্ত্রী

কালির বাজারে ভূমিদস্যু আলী আজগরের বিরুদ্ধে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন  

যোগ্য লোক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই: মু. শাহজাহান

আলমারির তালা ভেঙে ব্যবসায়ীর সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার লুট

১০

রাস্তা-ফুটপাত দখল না করতে ডিএসসিসির আহ্বান

১১

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রে ফতার ৪৯৬

১২

বাস-মিনিবাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৩

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান

১৪

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১৫

আল্লাহ ইরানকে বিজয় দান করবেন: হাতে লেখা চিঠিতে মোজতবা খামেনি

১৬

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গু লি বর্ষণ, নিহত ১১

১৭

ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর

১৮

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১৯

এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০