৬ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

ডেস্ক নিউজ

দক্ষিণ ভারতীয় তারকা দম্পতি বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। আট বছরের সম্পর্ক তাদের। নানা সময়ে গুঞ্জন ছড়াত, দুই-দুই চার মিলত, তবু স্বীকার করতেন না তবে প্রেমটা সত্যিই ছিল, তা পরিণয়ের মধ্য দিয়ে দুনিয়ার সামনে চলে আসে। এ বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন তারা।

বিয়ের পর কেমন চলছে দক্ষিণ ভারতীয় সিনেমার এই তারকাদ্বয়ের সংসার? সম্পর্ককে কিভাবে সুন্দর রাখেন তারা? এরকম অনেক বিষয়ে কথা বলেছেন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে।

সেখানেই বিজয় বলেন, ‘সম্পর্কের দিক দিয়ে আমরা সবচেয়ে ম্যাচিওর। দেখুন, ওর (রাশমিকা) দিকে, কিভাবে আমার সঙ্গে কথা বলে। ভালোবাসার ব্যাপারটা সবসময় নিশ্চিত করে। ও প্রতিদিন আমাকে অন্তত ১০ থেকে ১৫ বার আই লাভ ইউ বলে। এবং সে এটাও বলে যে, এই ভালোবাসি বলাটা খুব গুরুত্বপূর্ণ।’

প্রথম দেখাতেই রাশমিকাকে ‘জীবনসঙ্গী’ হিসেবে বুঝতে পেরেছিলেন কি না, এই প্রশ্নের উত্তরে বিজয় বলেন, ‘‘না। প্রথম দেখাতেই কী করে সেটা জানা সম্ভব? আমি প্রথম দেখায় প্রেমে বিশ্বাস করি না। প্রেমের জন্য আমাকে একটা পথ পেরোতে হয়। প্রথম দেখায় কাউকে সুন্দর লাগতে পারে, কিন্তু সেই মানুষটিই যে ‘সেই মানুষ’, সেটা কি সঙ্গে সঙ্গে বোঝা যায়? না।’’

বিজয় জানান, রাশমিকার সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি শুধু মনে করেছিলেন, মেয়েটি খুব সুন্দর। তখন দু’জনেই শুটিংয়ের প্রথম দিনের উত্তেজনা, নতুন টিমের সঙ্গে কাজ এবং ভালো কিছু করার স্বপ্ন নিয়ে ব্যস্ত ছিলেন। বিজয়ের কথায়, ‘‘প্রথম দিন কোনও সেটেই নার্ভাস লাগে। তখন প্রেম বা এই ধরনের বিষয় নিয়ে ভাবার মতো স্বচ্ছন্দ অবস্থায় থাকা যায় না।’’

ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের ওই সাক্ষাৎকারে দেখা যায়, কথা বলার সময় বিজয় ও রাশমিকা পরষ্পরকে পা দিয়ে ছুঁয়ে রেখেছেন। প্রেমময় ব্যাপারটি নিয়ে জিজ্ঞেস করা হলে বিজয় বলেন, ‘এটা আমাদের সবসময় চলতে থাকে। আসলে, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ থাকা লাগেই। এটাই আমাদের ভালোবাসার ধরন।’

See also  চাঁদাবাজির অভিযোগে অভিনেত্রী গ্রেপ্তার, ব্যাংকে মিললো লেনদেনের প্রমাণ

দীর্ঘদিন পর বিজয় ও রাশমিকা একসঙ্গে সিনেমা করেছেন। ‘রানাবালি’ নামের সিনেমাটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। আপাতত এর প্রচারেই সময় দিচ্ছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকদ্রব্যের ঢাকা ও চট্টগ্রামের দুই কর্মকর্তাকে বদলি

১

অপহরণের ১৮ দিন পর ৬ বছরের শিশু বায়জিদকে উদ্ধার করলো এসআরবি

২

জুলাই আন্দোলন দমন: গ্রেফতার কর্মকর্তা সাইফুল ইসলাম বরখাস্ত

৩

বিয়ে পড়ানোর কথা বলে কাজীকে তুলে নিয়ে চাঁদা আদায়, যুবদল নেতা গ্রেপ্তার

৪

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে

৫

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

৬

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

৭

মেসিকে থামানোর পরিকল্পনাই নেই, ম্যাচ শুধুই উপভোগ করতে চায় বেনিন

৮

সব কাজের বিরোধিতা করা এই বিরোধী দলের সংস্কৃতি নয়: মিয়া গোলাম পরওয়ার

৯

নিত্যপণ্যের চড়া দাম নিয়ে নাহিদ ইসলামের ক্ষোভ, দায়ী করলেন সিন্ডিকেটকে

১০

কুমিল্লায় গোমতী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

১১

মিষ্টির শূন্য আসনে ‘মিষ্টি লড়াই’, দৌড়ে কারা?

১২

কক্সবাজারে ১ লাখ ইয়াবা উদ্ধার

১৩

শিশু বলাৎকারের মামলায় মাদরাসা শিক্ষক গ্রেফতার

১৪

৮৬ হাজার ৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার জন পাবেন সম্মানি

১৫

‘এক টাকার শিক্ষক’ লুৎফর রহমানকে অবসরভাতা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

আগামী বছর ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী

১৭

জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার: জাহেদ উর রহমান

১৮

রিকনসিলিয়েশনের আগে অপরাধের স্বীকার ও অনুতাপ জরুরি: জাহেদ উর রহমান

১৯

সাব-রেজিস্ট্রি অফিসে গড়ে ওঠা সিন্ডিকেট ভাঙতেই লটারিতে বদলি: আইনমন্ত্রী

২০