১১ অক্টোবর ২০২৬, ২:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে শিক্ষার্থীদের: ইলিয়াস আহমেদ

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

“ডিজিটাল প্রযুক্তির উন্নতির পাশাপাশি আমাদের শরীর ও মন ঠিক রাখতে হবে। শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হতে হবে। তাহলেই আমরা ভালো দেশ ও ভালো জাতি গঠন করতে পারব।” — এমন মন্তব্য করেছেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াস আহমেদ।

রোববার (১১ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের রামকৃষ্ণপুর বিএল দ্বিমুখী উচ্চবিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের উদ্যোগে জিপিএমএস (GPMS) কার্যক্রমের অংশ হিসেবে এ ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

চেয়ারম্যান ইলিয়াস আহমেদ বলেন, বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। তবে প্রযুক্তির যথাযথ ব্যবহারের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখাও জরুরি। শিক্ষার্থীদের নিয়মিত ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট ও দাবাসহ বিভিন্ন খেলাধুলার অনুশীলন করার আহ্বান জানান তিনি। খেলাধুলার মাধ্যমে সুস্থ মন-মানসিকতা গড়ে তোলার পাশাপাশি মাদক থেকে দূরে থাকা এবং ডিভাইসের প্রয়োজনীয় ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, “আমার নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সামান্য কিছু ক্রীড়া সামগ্রী নিয়ে আসতে পেরে আমার খুব ভালো লাগছে।” নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণা করে তিনি বলেন, আগে তাঁর গ্রামের বাড়ি অচিন্তপুর-বানোরা থেকে বিরামপুরে যাতায়াত করতে অনেক সময় লাগত। সময়ের পরিবর্তনে যোগাযোগব্যবস্থার উন্নতি হয়েছে, বদলেছে শিক্ষার পরিবেশও।

দেশে খেলাধুলার পরিবেশ সম্প্রসারণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির প্রস্তুতি নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে ঘাস না থাকায় মাঠে ঘাস লাগানোর ব্যবস্থা করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

See also  এসএসসির ফল ‌‘পুনর্মূল্যায়ন ফাঁদ’ শিক্ষার্থীদের গচ্চা ২০ কোটি টাকা

বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত রামকৃষ্ণপুর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে বর্তমানে ১৩ জন শিক্ষক, দুজন কর্মচারী এবং ৩১৭ জন শিক্ষার্থী রয়েছে।

ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা, ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আলী ফকির, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিরামপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য এস এম রফিকুল ইসলাম, বিরামপুর পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, রামকৃষ্ণপুর বিএল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জুলফিকার মতিন, মো. মাহাবুব আলমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে অনুষ্ঠানে ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা ও ক্রিকেটসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এরপর তিনি জোতবানী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক—বিরামপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিতকরণ সভা

১

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে অটোরিকশাচালক গ্রেপ্তার

২

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো

৩

সারাদেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৪

সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ

৫

পুলিশ-বিএনপি নেতা-কর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের দাফন

৬

জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম

৭

দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী

৮

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ

৯

নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

১০

পরিবারের হাল ধরেছিলেন ১৮ বছরেই, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফয়সালের

১১

ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই

১৩

নারীর স্বাস্থ্য খাতে বিনিয়োগ শুধু ব্যয় নয়, জাতীয় উন্নয়নের ভিত্তি: ডা. জুবাইদা রহমান

১৪

‘পলকের নির্দেশেই পাবলিক ও চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়েছিল’

১৫

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

১৬

আগামী ২১ অক্টোবর পর্যন্ত রিয়াদের সব ফ্লাইট বাতিল ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইন্সের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

১৮

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১৯

বন্ধ হোক নতুন টাকা বেচা-কেনা

২০