বিনোদন ডেস্ক
বলিউডের তারকা নির্মাতা অনুরাগ কাশ্যপ আবারও আলোচনায় এসেছেন। সম্প্রতি প্রকাশিত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নতুন ফাইলে তার নামও দেখা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আমেরিকার বিচার বিভাগ গত ৩০ জানুয়ারি প্রায় ৩০ লাখেরও বেশি নথি সমেত ফাইল প্রকাশ করেছে। নতুন এই ফাইলগুলোতে আগের মতোই বিশিষ্টজনদের নাম উঠে এসেছে। ইলন মাস্ক, বিল গেটস এবং চিত্রপরিচালক মীরা নায়ারের নামও সেখানে দেখা গেছে। অনুরাগ কাশ্যপকে সেখানে ‘বলিউড গাই’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নথিগুলোতে রয়েছে বিভিন্ন ইমেলও, যেগুলোতে এপেস্টিনের কিউবা এবং অন্যান্য স্থানে পরিকল্পিত ভ্রমণের কথা আলোচনা করা হয়েছে। সেখানে অনুরাগকে বৌদ্ধধর্ম, প্রযুক্তি এবং চিকিৎসা বিষয়ক কর্মশালায় প্রত্যাশিত অংশগ্রহণকারীদের মধ্যে একজন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, ইমেলে নাম থাকা মানেই কোনো অনুষ্ঠানে যোগদানের প্রমাণ নয়। অনুরাগ ও এপেস্টিন একই সময়ে একই জায়গায় ছিলেন কি না- তা নিয়েও কোনো নিশ্চিত তথ্য নেই।
মন্তব্য করুন