নিজস্ব প্রতিবেদক:
সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রউফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় দৈনিক 'স্বাধীন ভোর'-এর সম্পাদক মোঃ সোহাগ মিয়াজী এবং দৈনিক 'স্বাধীন দিগন্ত'-এর সম্পাদক মোঃ মেহেদী হাসান।
সোমবার ৫ই অক্টোবর রাজধানীর বনানীস্থ সেতু ভবনে সচিবের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সম্পাদকদ্বয় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে তাঁর দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন। দেশের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও সেতু যোগাযোগের অগ্রগতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে সহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফ সরকারের উন্নয়ন মূলক কাজ জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। এসময় সম্পাদকদ্বয়ও দেশের উন্নয়নে গণমাধ্যমের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার