প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২৬, ৫:০৬ পি.এম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার ৫১ সদস্যের কমিটি ঘোষণা
আক্কাস আল মাহমুদ হৃদয়
সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কুমিল্লা জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২২ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি চূড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
ঘোষিত কমিটিতে কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপস সভাপতি, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীফ প্রধান, কাজী খোরশেদ আলম, মনোয়ার হোসেন, মনির হোসেন, বাবর হোসেন ও আব্দুল আওয়াল সরকার।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শরীফুল ইসলাম সুমন, এম এ কাদের অপু, মহিউদ্দিন ভূঁইয়া, শাহিন আহমেদ ও রুবেল মজুমদার।সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম আহমেদ, আপেল মাহমুদ ও আনিসুর রহমান খান।
আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে অ্যাডভোকেট জাফর আলীকে। সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট তাহমিনা বেগম, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট জাকির হোসেন মিয়াজী, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সালমা ও অ্যাডভোকেট আলীমূল এহসান রাসেল।
এ ছাড়া অর্থ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক বাকী অনিক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাফি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক কায়েস আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ আক্তার এনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এম কে নুর আলম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ফরিদ উদ্দিন দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে আরও ১৮ জনকে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সাংবাদিকদের ওপর হামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় দ্রুত প্রতিকার নিশ্চিত করা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালনই হবে তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি পেশাদার সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ঘোষিত ১৪ দফা দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তারা।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার