প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৬, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ১০:০১ এ.এম
শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চালকসহ ২ জন নিহত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট চিন্তামন থেকে নিজ বাড়ি শালিকাদহ ফেরার পথে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা; এক কাপড়ের ব্যাগের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে রাব্বি এবং মোটরসাইকেল রাইডার সজিব হাসান ঘটনাস্থলেই নিহত হন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর–গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টিএন্ডটি অফিসের সামনে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।দূর্ঘটনায় নিহতরা হলেন দিনাজপুরের বড়ঘাট উপজেলার শালিকাদহ গ্রামের মিজানুর রহমানের ছেলে মোঃ সজিব হাসান (২৫), এবং মোঃ তোহিদুল ইসলামের ছেলে মোঃ ইজারুল ইসলাম রাব্বি(২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ সজিব হাসান একজন মোটরসাইকেল রাইডার ছিলেন। তাঁর মোটরসাইকেলের পাশে ঝুলানো একটি কাপড়ের ব্যাগ দুর্ঘটনার মূল কারণ হিসেবে স্থানীয়রা জানিয়েছেন।অন্য মোটরসাইকেলকে ওভারটেক করার সময় ব্যাগটির ভারসাম্যহীনতার কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তায় পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তাঁরা মারা যায়।
খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার