ডেস্ক নিউজ
এশিয়ান গেমসের সেমিফাইনালে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ভারতীয় নারী ক্রিকেট দলের ওপেনার শেফালি ভর্মা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এতেই ৪ উইকেট হারিয়ে ১৯৫ রানের বিশাল পুঁজি পেয়েছে ভারত।
রোববার (২০ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে ফেলে ভারত। পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে থামিয়ে এই জুটি ভেঙে দেন নাহিদা আক্তার।
গুনালান কামালিনি বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৮৫ রানে দ্বিতীয় উইকেটটি পান সানজিদা আক্তার মেঘলা। তারপর চলেছে শেফালি শো। হারমানপ্রীত কৌরের সঙ্গে ৯৪ রানের জুটি গড়েন তিনি।
দলীয় ১৭৯ রানে হারমানপ্রীত ৪০ রান করে রাবেয়া খানের শিকার হন। পরের ওভারে রিচা ঘোষ ২ রান করে মারুফা আক্তারের বলে আউট হন।
অন্যদিকে মারমুখী ব্যাটিংয়ে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন অপরাজিত থাকেন শেফালি। ৩ চারে সঙ্গে ৯টি ছক্কা হাঁকান তিনি।
কুমিল্লায় মার্কশিট-প্রশংসাপত্র দিতে ‘প্রধান শিক্ষকের নির্দেশে’ ৫০০ টাকা নিচ্ছেন অফিস সহকারী
স্টাফ রিপোর্টার, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে পাওয়ার কথা মার্কশিট ও প্রশংসাপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী একাধিক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, এসএসির মূল মার্কশিট এবং প্রশংসাপত্র তুলতে গেলে প্রতিষ্ঠানের অফিস সহকারী প্রত্যেকের কাছ থেকে ৫০০ টাকা করে দাবি করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “বোর্ড থেকে এগুলো ফ্রি দেওয়ার কথা। কিন্তু অফিসে গেলেই বলে ৫০০ টাকা লাগবে।”
অভিভাবকরা বলছেন, গরিব শিক্ষার্থীদের পক্ষে বারবার ৫০০ টাকা দেওয়া সম্ভব নয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিগন্ত চন্দ্র পাল (দিগন্ত পাল) বলেন, “সব শিক্ষা প্রতিষ্ঠান নিচ্ছে, আমরাও নিচ্ছি। আপনি কিছু করতে পারলে করেন।”
কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষা কর্মকর্তা শাহ জালাল বলেন, “এ ধরনের অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই।”
শিক্ষা বিভাগের নিয়ম অনুযায়ী, শিক্ষা বোর্ড থেকে আসা মার্কশিট ও প্রশংসাপত্র শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ফি ছাড়াই বিতরণ করার কথা। এজন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ আদায় সম্পূর্ণ বেআইনি।
ই-পেপার